ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

খানসামায় হুইল গাড়ী পেলেন প্রতিবন্ধী ফারুক

১৬ বছরের কিশোর মো. ফারুক ইসলাম ছোটবেলায় আগুনে পুড়ে যায় এবং সে প্রতিবন্ধী হয়ে যায়। তাতে চলাচলের বেশ কষ্ট হয়। পরিবারের পক্ষ থেকে উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোনাজাত চৌধুরী মিলনকে বিষয়টি জানালে তিনি শুক্রবার (২৪ মার্চ) বিকেলে পল্লী ইসলামী হাফিজিয়া মাদ্রাসা মাঠে এই হুইল গাড়ী প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ভেড়ভেড়ী ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, প্রচার সম্পাদক বেলাল হোসেন, যুব সংহতি সভাপতি মাসুদুল হাসান মাসুদ, অত্র মাদ্রাসার হুজুরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিবন্ধী ফারুক হোসেন দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের খামারবিষ্ণুগঞ্জে গ্রামের বাসিন্দা।

ফারুক এর বাবা আঃ সাত্তার হোসেন বলেন, আমরা আজ অত্যন্ত খুশি। আমার ছেলের চলাচল করতে বেশ কঠিন হয়। আজকে এই হুইল গাড়ি পেয়ে আমার ছেলেও অনেক আনন্দিত। তার চলাচলে আর কষ্ট হবে না। সে লেখাপড়া করতে পারবে।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

খানসামায় হুইল গাড়ী পেলেন প্রতিবন্ধী ফারুক

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৩

featured Image

১৬ বছরের কিশোর মো. ফারুক ইসলাম ছোটবেলায় আগুনে পুড়ে যায় এবং সে প্রতিবন্ধী হয়ে যায়। তাতে চলাচলের বেশ কষ্ট হয়। পরিবারের পক্ষ থেকে উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোনাজাত চৌধুরী মিলনকে বিষয়টি জানালে তিনি শুক্রবার (২৪ মার্চ) বিকেলে পল্লী ইসলামী হাফিজিয়া মাদ্রাসা মাঠে এই হুইল গাড়ী প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ভেড়ভেড়ী ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, প্রচার সম্পাদক বেলাল হোসেন, যুব সংহতি সভাপতি মাসুদুল হাসান মাসুদ, অত্র মাদ্রাসার হুজুরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিবন্ধী ফারুক হোসেন দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের খামারবিষ্ণুগঞ্জে গ্রামের বাসিন্দা।

ফারুক এর বাবা আঃ সাত্তার হোসেন বলেন, আমরা আজ অত্যন্ত খুশি। আমার ছেলের চলাচল করতে বেশ কঠিন হয়। আজকে এই হুইল গাড়ি পেয়ে আমার ছেলেও অনেক আনন্দিত। তার চলাচলে আর কষ্ট হবে না। সে লেখাপড়া করতে পারবে।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত