ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

খানসামায় কৃষি প্রনোদনা পেল ১৯০০ জন কৃষক

দিনাজপুরের খানসামা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে  বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-১/ ২০২২-২০২৩ আওতায় আউশ ও পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারসহ উপকারভোগী কৃষকগণ।

কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রণোদনা কার্যক্রম বাস্তবায়নের আওতায় উপজেলার ৬ ইউনিয়নের মোট ১৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়। প্রত্যেক কৃষককে  একজন আউশ চাষী পরিবারকে ১ (এক) বিঘা (৩৩ শতক) জমিতে চাষের জন্য বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি ও  ১ কেজি করে পাট বীজ  প্রদান করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বাসুদেব রায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষির উৎপাদন বাড়াতে ও কৃষকদের মুখে হাসি ফোটাতে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে  বীজ ও সার বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেন। আর তাই প্রকৃত কৃষকদের এই কর্মসূচীর আওতায়প্রাপ্ত বীজ ও সার সঠিকভাবে ব্যবহারের আহবান জানিয়েছেন তিনি।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

খানসামায় কৃষি প্রনোদনা পেল ১৯০০ জন কৃষক

প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৩

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত