ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

দিনাজপুরে বিআরটিসি বাস-পিকআপের সংঘর্ষে নিহত ৩

দিনাজপুরের কাহারোলে বিআরটিসি বাস ও পিকআপের সংঘর্ষ হয়েছে। এ দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১২ জন।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের দশমাইল টেক্সটাইল মোড় বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সোহানুর রহমান সোহান (৩২), ফয়জার উদ্দিন (৪২) ও মোস্তাফিজুর রহমান (৩৮)।

দশমাইল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঠাকুরগাঁওগামী বিআরটিসি বাসটি দশমাইলের টেক্সটাইল মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। এ সময় আহত হন অন্তত ১২ জন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

দিনাজপুরে বিআরটিসি বাস-পিকআপের সংঘর্ষে নিহত ৩

প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৩

featured Image

দিনাজপুরের কাহারোলে বিআরটিসি বাস ও পিকআপের সংঘর্ষ হয়েছে। এ দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১২ জন।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের দশমাইল টেক্সটাইল মোড় বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সোহানুর রহমান সোহান (৩২), ফয়জার উদ্দিন (৪২) ও মোস্তাফিজুর রহমান (৩৮)।

দশমাইল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঠাকুরগাঁওগামী বিআরটিসি বাসটি দশমাইলের টেক্সটাইল মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। এ সময় আহত হন অন্তত ১২ জন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত