ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

পাবনায় মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য আটক

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিনজন সদস্যকে ০৭(সাত)টি চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ।

গত ২৭ জানুয়ারি ২০২৩ তারিখে পাবনা থানাধীন দোহারপাড়া কেন্দ্রীয় জামে সামজিদের সামনে  মোটরসাইকেল রেখে মসজিদে নামাজ পড়তে গেলে  চোরেরা মোটরসাইলটি  চুরি করে নিয়ে যায়।পরবর্তীতে উক্ত চুরির ঘটনায় পাবনা সদর থানার একটি চুরি মামলা করেন। 

মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম (অর্থ ও প্রশাসন)  এর  তত্ত্বাবধায়নে এবং ওসি, ডিবি মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে গত ০৬/০৩/২০২৩ইং তারিখ রাতে এবং গত ০৭/০৩/২০২৩ইং তারিখ ভোরে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই তানভীর রহমান ও এসআই সাগর কুমার সাহা, এএসআই মোঃ ইকবাল কবির সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর থানা, আতাইকুলা থানা, এবং সুজানগর থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করিয়া মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় তিনজন সদস্যকে চোরাই ৭টি মোটরসাইকেল সহ গ্রেফতার করতে সক্ষম হয় পাবনা জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতার কৃত আসামীরা হলেনঃ ১। মোঃ মনিরুল শেখ ওরফে মনির(২০), পিতাঃ মোঃ গফুর শেখ,সাং-মানিকদিয়ার,থানাঃ সুজানগর,জেলাঃ পাবনা।
আসামী ২। মোঃ শাহীন আলম সুজন (২৫), পিতা-মোঃ মুছা মন্ডল, সাং-শ্রীকোল চরপাড়া,থানাঃ আতাইকুলা,জেলাঃ পাবনা।
আসামী ৩। মোঃ মুরাদ প্রামানিক (৪৫), পিতাঃ মোঃ মকবুল প্রামানিক, সাং-কৈজুরী শ্রীপুর, থানাঃ আতাইকুলা,জেলাঃ পাবনা

আসামীরা বিভিন্ন সময় পাবনা জেলার বিভিন্ন স্থান হইতে উক্ত উদ্ধারকৃত চোরাই মোটরসাইকেল গুলো চুরি করেছিল।
আসামী মোঃ মনির এবং আসামী মোঃ সুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা মোটরসাইকেল এর লক ভাঙ্গার অভিনব কৌশল গুগোল/ইন্টারনেট হতে শিখেছে। যেখানে মাত্র ১/২ মিনিটের মধ্যে একটি মোটরসাইকেল এর লক খুলে চুরি করা সম্ভব। চুরি করার সময় ঘটনাস্থলে তারা তিনজন অবস্থান করে তাদের মধ্যে একজন মালিকের গতিবিধি লক্ষ্য করে অপর একজন মোটরসাইকেলের লক ভাঙ্গে এবং ফাইনালি একজন মোটরসাইকেল চালিয়ে সোজা আতাইকুলা থানাধীন শ্রীকোল বাজারে অবস্থিত মেকার সুজন এর গ্যারেজে নিয়ে যায়। সেখান থেকে চোরাইকৃত মোটরসাইকেল গুলোর লকসেট, কালার পরিবর্তন করে গ্রহকের কাছে ৪০-৬০ হাজার টাকায় বিক্রয় করে। এই গ্রুপ সাধারনত: পালসার মোটরসাইকেল চুরি করে থাকে।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

পাবনায় মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য আটক

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৩

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত