ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

সীতাকুণ্ডে বিস্ফোরণ: মালিকসহ ১৬ জনের নামে মামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন লিমিটেডের কারখানায় বিস্ফোরণের ঘটনায় কারখানার তিন মালিকসহ ১৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ১১টায় মামলাটি থানায় নথিভুক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ। কারখানাটিতে গত শনিবার বিস্ফোরণে নিহত আবদুল কাদেরের স্ত্রী রোকেয়া বেগম মামলাটি করেন। মামলায় কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্ব ও কর্তব্যে অবহেলার অভিযোগ আনা হয়েছে।

মামলায় সীমা অক্সিজেন লিমিটেডের মালিক হিসেবে যাদের আসামি করা হয়েছে, তারা হলেন- কারখানার ব্যবস্থাপনা পরিচালক মামুন উদ্দিন, তার ভাই পারভেজ উদ্দিন ওরফে সান্টু এবং আশরাফ উদ্দিন ওরফে বাপ্পি।

গত শনিবার বিকেল সাড়ে চারটার দিকে সীমা অক্সিজেন কারখানায় কলাম বিস্ফোরণে সাতজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

মামলার বাদী রোকেয়া বেগমের স্বামী আবদুল কাদের ওই অক্সিজেন কারখানায় ১৩ বছর ধরে কর্মরত ছিলেন।

মামলা প্রসঙ্গে সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, বিস্ফোরণে নিহত আবদুল কাদেরের স্ত্রী রোকেয়া বেগম সীতাকুণ্ড থানায় মামলা করেছেন। মামলায় মালিকপক্ষসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কর্তব্যে অবহেলা ও গাফিলতির অভিযোগ আনা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে মামলার তদন্ত শুরু হবে।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

সীতাকুণ্ডে বিস্ফোরণ: মালিকসহ ১৬ জনের নামে মামলা

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৩

featured Image

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন লিমিটেডের কারখানায় বিস্ফোরণের ঘটনায় কারখানার তিন মালিকসহ ১৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ১১টায় মামলাটি থানায় নথিভুক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ। কারখানাটিতে গত শনিবার বিস্ফোরণে নিহত আবদুল কাদেরের স্ত্রী রোকেয়া বেগম মামলাটি করেন। মামলায় কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্ব ও কর্তব্যে অবহেলার অভিযোগ আনা হয়েছে।

মামলায় সীমা অক্সিজেন লিমিটেডের মালিক হিসেবে যাদের আসামি করা হয়েছে, তারা হলেন- কারখানার ব্যবস্থাপনা পরিচালক মামুন উদ্দিন, তার ভাই পারভেজ উদ্দিন ওরফে সান্টু এবং আশরাফ উদ্দিন ওরফে বাপ্পি।

গত শনিবার বিকেল সাড়ে চারটার দিকে সীমা অক্সিজেন কারখানায় কলাম বিস্ফোরণে সাতজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

মামলার বাদী রোকেয়া বেগমের স্বামী আবদুল কাদের ওই অক্সিজেন কারখানায় ১৩ বছর ধরে কর্মরত ছিলেন।

মামলা প্রসঙ্গে সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, বিস্ফোরণে নিহত আবদুল কাদেরের স্ত্রী রোকেয়া বেগম সীতাকুণ্ড থানায় মামলা করেছেন। মামলায় মালিকপক্ষসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কর্তব্যে অবহেলা ও গাফিলতির অভিযোগ আনা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে মামলার তদন্ত শুরু হবে।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত