ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

খানসামায় ডায়াবেটিস পরীক্ষা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাসুদ রানা
মাসুদ রানা
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

খানসামায় ডায়াবেটিস পরীক্ষা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

 দিনাজপুরের খানসামায় উপজেলায় খানসামা ডায়াবেটিস কল্যাণ সমিতির উদ্যোগে এবং এসএসসি ৯৩ প্রয়াত বন্ধুদের স্মরণে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ ফেব্রুয়ারি) খানসামা বাজার সুপার মার্কেটে বিকেলে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভীন।

বিকেল ৪ টা থেকে নারী ও পুরুষসহ ২শত রোগীর ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে নতুন করে ৯০ জন ডায়াবেটিক রোগী শনাক্ত হয়।

ডায়াবেটিস কল্যাণ সমিতির সভাপতি রশিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা আব্দুল জলিল, ডায়াবেটিস কল্যাণ সমিতির সহ-সভাপতি শরিফুল ইসলাম স্বাধীন, সহ-সভাপতি মৃত্যুঞ্জয় রায়, সাধারণ সম্পাদক মনি চন্দ্র দাস, কোষাধ্যক্ষ তাপস কুমার, দপ্তর সম্পাদক শাহিনুর ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল মতিন, সদস্য আ. হা. নূর, দিনভর একটানা চিকিৎসা সেবা প্রদানকারী চিকিসক ও ডায়াবেটালোজিস্ট মেডিকেল অফিসার ডাঃ সঞ্জীব কুমার সিংসহ বিভিন্ন কর্মকর্তাগণ।

কর্মসূচিতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সোলজার রহমান।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভীন বলেন, ‘মারাত্বক সকল রোগের গর্ভধারক ডায়াবেটিস রোগে যেন কেউ আক্রান্ত না হয় এবং আক্রান্ত পরবর্তী চিকিৎসা নিয়ে সুস্থ্যভাবে বাঁচার জন্য এই ব্যবস্থা করা হয়েছে।'

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

খানসামায় ডায়াবেটিস পরীক্ষা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩

featured Image

 দিনাজপুরের খানসামায় উপজেলায় খানসামা ডায়াবেটিস কল্যাণ সমিতির উদ্যোগে এবং এসএসসি ৯৩ প্রয়াত বন্ধুদের স্মরণে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ ফেব্রুয়ারি) খানসামা বাজার সুপার মার্কেটে বিকেলে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভীন।

বিকেল ৪ টা থেকে নারী ও পুরুষসহ ২শত রোগীর ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে নতুন করে ৯০ জন ডায়াবেটিক রোগী শনাক্ত হয়।

ডায়াবেটিস কল্যাণ সমিতির সভাপতি রশিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা আব্দুল জলিল, ডায়াবেটিস কল্যাণ সমিতির সহ-সভাপতি শরিফুল ইসলাম স্বাধীন, সহ-সভাপতি মৃত্যুঞ্জয় রায়, সাধারণ সম্পাদক মনি চন্দ্র দাস, কোষাধ্যক্ষ তাপস কুমার, দপ্তর সম্পাদক শাহিনুর ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল মতিন, সদস্য আ. হা. নূর, দিনভর একটানা চিকিৎসা সেবা প্রদানকারী চিকিসক ও ডায়াবেটালোজিস্ট মেডিকেল অফিসার ডাঃ সঞ্জীব কুমার সিংসহ বিভিন্ন কর্মকর্তাগণ।

কর্মসূচিতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সোলজার রহমান।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভীন বলেন, ‘মারাত্বক সকল রোগের গর্ভধারক ডায়াবেটিস রোগে যেন কেউ আক্রান্ত না হয় এবং আক্রান্ত পরবর্তী চিকিৎসা নিয়ে সুস্থ্যভাবে বাঁচার জন্য এই ব্যবস্থা করা হয়েছে।'

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত