ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

খানসামায় মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নুর-আমিন, খানসামা,(দিনাজপুর)প্রতিনিধিঃদিনাজপুরের খানসামায় ইট প্রস্তুত করার উদ্দেশ্যে অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল (ভূমির উপরিস্তর) কাটার অপরাধে মাটি কাঁটার যন্ত্র (ভেকু) ড্রাইভার শেখ শাহিন (৩৫) কে ৫০ হাজার টাকা এবং বৈধ কাগজপত্র না থাকায় ড্রাম ট্রাকের ড্রাইভার আব্দুল কাদের (৪০) কে ১০ হাজার টাকা অর্থদণ্ড জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি ) রাত ৮ ঘটিকায় উপজেলার আলোকঝারী ইউনিয়নের খানসামা বাজারের রাস্তায় ও পূর্ব বাসুলী এলাকায় এ দুটি ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তার।

উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইট প্রস্তুত করার উদ্দেশ্যে ফসলি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে এবং ড্রাম ট্রাকের ড্রাইভার এর বৈধ কাগজপত্র না থাকায় দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। আমাদের এ রকম অভিযান অব্যাহত থাকবে।

এ সময় মাটিকাটার ব্যবহৃত তিনটি ট্রাক্টর জব্দ করে এবং পরে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

খানসামায় মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৩

featured Image

নুর-আমিন, খানসামা,(দিনাজপুর)প্রতিনিধিঃদিনাজপুরের খানসামায় ইট প্রস্তুত করার উদ্দেশ্যে অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল (ভূমির উপরিস্তর) কাটার অপরাধে মাটি কাঁটার যন্ত্র (ভেকু) ড্রাইভার শেখ শাহিন (৩৫) কে ৫০ হাজার টাকা এবং বৈধ কাগজপত্র না থাকায় ড্রাম ট্রাকের ড্রাইভার আব্দুল কাদের (৪০) কে ১০ হাজার টাকা অর্থদণ্ড জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি ) রাত ৮ ঘটিকায় উপজেলার আলোকঝারী ইউনিয়নের খানসামা বাজারের রাস্তায় ও পূর্ব বাসুলী এলাকায় এ দুটি ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তার।

উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইট প্রস্তুত করার উদ্দেশ্যে ফসলি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে এবং ড্রাম ট্রাকের ড্রাইভার এর বৈধ কাগজপত্র না থাকায় দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। আমাদের এ রকম অভিযান অব্যাহত থাকবে।

এ সময় মাটিকাটার ব্যবহৃত তিনটি ট্রাক্টর জব্দ করে এবং পরে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত