ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

বাবার মোটরসাইকেল থেকে ছিটকে গাড়িচাপায় শিশুর মৃত্যু

মাসুদ রানা
মাসুদ রানা
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাবার মোটরসাইকেল থেকে ছিটকে গাড়িচাপায় শিশুর মৃত্যু

দিনাজপুর নবাবগঞ্জে বাবা-মায়ের সঙ্গে মোটরসাইকেলযোগে ঘুরতে এসে পিকনিক বাসের চাপায় তাহমিন রহমান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত শিশু গ্রীন লিফ কিন্ডারগার্টেন এর নার্সারি শ্রেণীর ছাত্র মীর তাহমিদ রহমান দিনাজপুর জেলার খানসামা উপজেলার সহজপুর গ্রামের মীর ফার্মেসীর স্বত্বাধিকারী মীর তহিদুল ইসলামের একমাত্র ছেলে।

আফতাবগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মশিউর রহমান বলেন, শনিবার সকালে বাবা-মায়ের সঙ্গে মোটরসাইকেলে করে স্বপ্নপূরীতে ঘুরতে যাচ্ছিল। মোটরসাইকেলটি ইসলামপুর এলাকায় আসলে রাস্তার বালুতে পাশ কেটে পড়ে যায়।

এ সময় বীরগঞ্জ পৌর উচ্চবিদ্যালয়ের একটি পিকনিক বাস শিশু তাহমিদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

এ ব্যাপারে আফতাবগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় বাসটিকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

বাবার মোটরসাইকেল থেকে ছিটকে গাড়িচাপায় শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩

featured Image

দিনাজপুর নবাবগঞ্জে বাবা-মায়ের সঙ্গে মোটরসাইকেলযোগে ঘুরতে এসে পিকনিক বাসের চাপায় তাহমিন রহমান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত শিশু গ্রীন লিফ কিন্ডারগার্টেন এর নার্সারি শ্রেণীর ছাত্র মীর তাহমিদ রহমান দিনাজপুর জেলার খানসামা উপজেলার সহজপুর গ্রামের মীর ফার্মেসীর স্বত্বাধিকারী মীর তহিদুল ইসলামের একমাত্র ছেলে।

আফতাবগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মশিউর রহমান বলেন, শনিবার সকালে বাবা-মায়ের সঙ্গে মোটরসাইকেলে করে স্বপ্নপূরীতে ঘুরতে যাচ্ছিল। মোটরসাইকেলটি ইসলামপুর এলাকায় আসলে রাস্তার বালুতে পাশ কেটে পড়ে যায়।

এ সময় বীরগঞ্জ পৌর উচ্চবিদ্যালয়ের একটি পিকনিক বাস শিশু তাহমিদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

এ ব্যাপারে আফতাবগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় বাসটিকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত