খানসামায় বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ
সোমবার(৩০ জানুয়ারী) বিকালে দিনাজপুরের খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে ভাবকী ইউনিয়নের কাচিনীয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ২য় ধাপে দুটি ইউনিয়ন ৫নং ভাবকী ও ৬নং গোয়ালডিহি ইউনিয়নের ২৫০ জন বয়স্ক (৮০) ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী, এমপি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, এমপির এপিএস শাহ সালাউদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন,থানা অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায়,পিআইও এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, সাধারন সম্পাদক আব্দুল আলিম সরকার,৫নং ভাবকী ইউনিয়ন চেয়ারম্যান রবিউল আলম তুহিন,সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিট আওয়ামী লীগের নেতৃবৃন্দ।