ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

নাগরপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন;সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল রউফ

টাঙ্গাইলের নাগরপুরে উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ফজলুর রহমান সভাপতি ও নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.আব্দুল রউফ সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সভাপতি পদে মো.ফজলুর রহমান ২১০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী মো.আনোয়ার হোসেন  ১৮৫ ভোট পেয়ে পরাজিত হন। সাধারণ সম্পাদক পদে মো.আব্দুল রউফ ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী মো.জাহাঙ্গীর হোসেন  ১২১ ভোট ও হারুন অর রশীদ ৭৯ ভোট পেয়ে পরাজিত হন।

শনিবার(২৮ জানুয়ারি ২০২৩)শহীদ শামছুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৯.০০ টা থেকে বিকাল ৩.০০ টা পর্যন্ত বিরামহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা যায়-শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন ও গনণা করা হয়েছে। মোট ভোটার ৪২২ জনের মধ্যে ৩৯৭ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।সভাপতি ও সাধারন সম্পাদক ছাড়া অন্যান্য পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।তারা  হলেন-সহ-সভাপতি মো.আবুল কাশেম মিয়া. সোহেল রানা, মো. কাউছার হামিদ, বাসুদেব রায়, সিদ্দিকুর রহমান, সহ-সম্পাদক মো. আরশেদ আলী , অর্থ সম্পাদক মো. আসাদুজ্জামান আনসারী, সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুর রহমান খান, সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক রাম কৃষ্ণ চক্রবর্তী, প্রচার সম্পাদক  মো. শোভন মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন আক্তার।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

নাগরপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন;সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল রউফ

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৩

featured Image

টাঙ্গাইলের নাগরপুরে উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ফজলুর রহমান সভাপতি ও নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.আব্দুল রউফ সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সভাপতি পদে মো.ফজলুর রহমান ২১০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী মো.আনোয়ার হোসেন  ১৮৫ ভোট পেয়ে পরাজিত হন। সাধারণ সম্পাদক পদে মো.আব্দুল রউফ ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী মো.জাহাঙ্গীর হোসেন  ১২১ ভোট ও হারুন অর রশীদ ৭৯ ভোট পেয়ে পরাজিত হন।

শনিবার(২৮ জানুয়ারি ২০২৩)শহীদ শামছুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৯.০০ টা থেকে বিকাল ৩.০০ টা পর্যন্ত বিরামহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা যায়-শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন ও গনণা করা হয়েছে। মোট ভোটার ৪২২ জনের মধ্যে ৩৯৭ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।সভাপতি ও সাধারন সম্পাদক ছাড়া অন্যান্য পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।তারা  হলেন-সহ-সভাপতি মো.আবুল কাশেম মিয়া. সোহেল রানা, মো. কাউছার হামিদ, বাসুদেব রায়, সিদ্দিকুর রহমান, সহ-সম্পাদক মো. আরশেদ আলী , অর্থ সম্পাদক মো. আসাদুজ্জামান আনসারী, সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুর রহমান খান, সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক রাম কৃষ্ণ চক্রবর্তী, প্রচার সম্পাদক  মো. শোভন মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন আক্তার।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত