ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

নাগরপুরে এমপি টিটু'র ব্যক্তিগত উদ্যোগে আড়াই হাজার কম্বল বিতরণ

 টাঙ্গাইলের নাগরপুরে ১২ টি ইউনিয়নের শীতার্ত জনসাধারণের মাঝে ২ হাজার ৫০০ টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন  টাঙ্গাইল ৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। বুধবার (২৫ জানুয়ারি) সকালে গয়হাটা নিজ বাসভবন এলাকায় এমপি টিটু'র নিজ উপস্থিতিতে ৮৬ টি ভোট কেন্দ্রে দায়িত্ব প্রাপ্তদের সুষ্ঠভাবে দরিদ্র মানুষের মাঝে বিতরণের উদ্দেশ্যে এ কম্বল প্রদান করা হয়। এতে সরকারি কম্বল যারা পায়নি তাদের মিলিয়ে অন্যান্য বাদ পড়া দরিদ্র জনসাধারণে তাদের চাহিদার কম্বলের প্রাপ্তি নিশ্চিত হবে।

এ কম্বল বিতরণ অনুষ্ঠানে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্য তুলে ধরে আহসানুল ইসলাম টিটু এমপি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বর্তমান আ.লীগ সরকার শীতার্ত মানুষের জন্য পর্যাপ্ত কম্বল বরাদ্ধ করেছে। এছাড়াও আমার ব্যক্তিগত উদ্যোগে হতদরিদ্রদের জন্য কম্বল বিতরণ করলাম। ইতিমধ্যে যে কেন্দ্র কমিটি করা হয়েছে তাদের মাধ্যমে তৃণমূল দরিদ্র মানুষ কম্বল পাবে। দুই উপজেলা মিলিয়ে আমাদের লক্ষ্য ৪ হাজার কম্বল বিতরণ করা।

উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: হুমায়ুন কবির, জেলা পরিষদ সদস্য শেখ শহিদুল ইসলাম, টাঙ্গাইল জেলা আ.লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা আ.লীগ  সহ-সভাপতি মো: আনিসুর রহমান আনিস, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম দুলাল, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক, সদর ইউপি সাবেক চেয়ারম্যান এ কে এম কামরুজ্জামান মণি, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ফারুক হোসেন, , মহিলা আ.লীগ নেত্রী মিথিলা আক্তার সহ উপজেলা ও ইউনিয়ন আ.লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বৃন্দরা।

উল্লেখ্য, নাগরপুর উপজেলায় এবার সরকারি বরাদ্দকৃত মোট ৫ হাজার কম্বল এমপি টিটু'র সরাসরি তদারকিতে বিতরণ হয়েছে। এছাড়াও পুরো উপজেলায় তিনি ব্যক্তিগত উদ্যোগে ২ হাজার ৫০০ কম্বল বিতরণ করলেন যা ভোট কেন্দ্র কমিটির মাধ্যমে জনসাধারণের কাছে পৌঁছে যাবে।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

নাগরপুরে এমপি টিটু'র ব্যক্তিগত উদ্যোগে আড়াই হাজার কম্বল বিতরণ

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৩

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত