খানসামায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
দিনাজপুরের খানসামায় প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে ১৭ বছর বয়সী এক কিশোরী। তুলেছে বিয়ের দাবি।
সোমবার (২৩ জানুয়ারি) উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগড় গ্রামের বাবু পাড়ায় এ ঘটনা ঘটে।
জানা যায়, খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের বটতলী নবানু পাড়া এলাকার শ্রী জগদীশ রায়ের মেয়ে ইপিজেড শ্রমিক স্মৃতি রানী (১৭) এর সঙ্গে প্রায় ৭ মাস আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই ইউনিয়নের ছাতিয়ানগড় গ্রামের বাবুপাড়ার শ্রী টংক নাথ রায়ের ছেলে দীপু রায়ের সাথে।
অনশনকারী ঐ কিশোরী বলেন, ‘সম্পর্ক গড়ে ওঠার প্রায় ৭ মাস তাদের। সম্পর্কের পরে গত শুক্রবার বিয়ের প্রতিশ্রুতি দেয়। সে আমার সাথে কয়েকদিন থেকে যোগাযোগ বন্ধ করে দেয়।’ পরে খোঁজ নিয়ে আজকে বিকেলে তার বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করি।
প্রেমিক দীপু পলাতক থাকায় এ বিষয়ে তার কোন মন্তব্য পাওয়া যায়নি। এ ছাড়াও এ বিষয়ে প্রেমিক দীপু'র পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হয়নি।
লক্ষণীয় যে, গণমাধ্যম কর্মীগণ অনশনকারীর সাথে কথা বলার পরই কিছু সময়ের মধ্যে প্রেমিক দিপুর পরিবার অনশনকারী কিশোরী স্মৃতি রানীকে ওয়াশরুমের কথা বলে নিয়ে গিয়ে কোথায় যেন লুকিয়ে রাখেন। যেটা ওই এলাকার কেহই জানতে পারেন নি।
এ বিষয়ে অনশনকারীর বাবা জগদীশ রায়ের সাথে বারবার মোবাইলে যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেন নি।
আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা আহম্মেদ শাহ্ মুঠোফোনে এই প্রতিবেদককে জানান, মেম্বার এর কাছে ঘটনার বিষয়ে জানতে পারি। পরবর্তীতে মহিলা মেম্বার কে বলা হয়েছিল। এখানে উভয়ের পরিবার যেটা সিদ্ধান্ত নিবে সেটাই হবে।
খানসামা থানার ওসি তদন্ত মো.তাওহীদুল ইসলাম জানান, ঘটনাটির বিষয়ে আমরা অবহিত আছি। ভিকটিমের পরিবার থেকে এ বিষয়ে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।