ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

খানসামায় অসহায়দের মাঝে কম্বল বিতরণ করলেন সাব রেজিস্ট্রার

 দিনাজপুরের খানসামায় অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন খানসামা সাব রেজিস্ট্রার বার্নার্ড মার্ডি।

সোমবার (১৬ জানুয়ারি) সকালে নিজ কার্যালয়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সাব রেজিস্ট্রার অফিসের কর্মচারী, নকল নবিশগণ, দলিল লেখকসহ আরো অনেকে।

দলিল লেখক মোজাফ্ফর হোসেন বলেন, ‘আমাদের স্যার একজন মানবিক হৃদয়ের মানুষ। তিনি এ জেলারই সন্তান। আমাদের এই এলাকায় প্রচুর শীত পরে। গরিব অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা মহৎ কাজ। নিজ হাতে কম্বল বিতরণ করায় উদারতার উদাহরণ সৃষ্টি করেছেন। তিনি গতবারেও কম্বল বিতরণ করেছেন এই অঞ্চলে।’

খানসামা সাব রেজিস্ট্রার বার্নার্ড মার্ডি বলেন, ‘আমার বাসা এই জেলায়। আমাদের এই অঞ্চলে প্রচণ্ড শীত। যারা শীতে কষ্ট করছে, তাদের পাশে দাঁড়াতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আমি মনে করি, সকলে এগিয়ে আসলে শীতার্তদের কষ্ট কিছুটা লাঘব হবে।’

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

খানসামায় অসহায়দের মাঝে কম্বল বিতরণ করলেন সাব রেজিস্ট্রার

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৩

featured Image

 দিনাজপুরের খানসামায় অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন খানসামা সাব রেজিস্ট্রার বার্নার্ড মার্ডি।

সোমবার (১৬ জানুয়ারি) সকালে নিজ কার্যালয়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সাব রেজিস্ট্রার অফিসের কর্মচারী, নকল নবিশগণ, দলিল লেখকসহ আরো অনেকে।

দলিল লেখক মোজাফ্ফর হোসেন বলেন, ‘আমাদের স্যার একজন মানবিক হৃদয়ের মানুষ। তিনি এ জেলারই সন্তান। আমাদের এই এলাকায় প্রচুর শীত পরে। গরিব অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা মহৎ কাজ। নিজ হাতে কম্বল বিতরণ করায় উদারতার উদাহরণ সৃষ্টি করেছেন। তিনি গতবারেও কম্বল বিতরণ করেছেন এই অঞ্চলে।’

খানসামা সাব রেজিস্ট্রার বার্নার্ড মার্ডি বলেন, ‘আমার বাসা এই জেলায়। আমাদের এই অঞ্চলে প্রচণ্ড শীত। যারা শীতে কষ্ট করছে, তাদের পাশে দাঁড়াতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আমি মনে করি, সকলে এগিয়ে আসলে শীতার্তদের কষ্ট কিছুটা লাঘব হবে।’

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত