খানসামা বাইকার্স ক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
বর্ণাঢ্য আয়োজনে দিনাজপুরের খানসামায় বাইকার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাইক র্যালি, আলোচনা সভা, কেক কাটা, র্যাফেল ড্র ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে খানসামা বাইকার্স ক্লাবের আয়োজনে খানসামা ফিলিং স্টেশন চত্ত্বরে বেলুন উড়িয়ে বাইক র্যালি হয়। র্যালিটি পেট্রল পাম্প থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পেট্রল পাম্পে চত্ত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের এডমিন রেজাউল করিম বাদলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীরগঞ্জ, ফুলবাড়ী, পাগলাপীর (রংপুর), সৈয়দপুর, ঠাকুরগাঁও, বিরামপুর, চিরিরবন্দর ও দিনাজপুর বাইক রাইডার্স এর এডমিনগণ। এ সময় উপস্থিত ছিলেন মডারেটর সুশান্ত মহন্ত, মোশাররফ, জাকিরুল, আকাশ ও সদস্য মাসুদ রানাসহ আরো অনেকে।
বক্তারা বলেন, সংযত হয়ে বাইক চালানোর ব্যাপারে তরুণদের উদ্বুদ্ধ করতে সংগঠনটি কাজ করে যাচ্ছে। বেপরোয়া গতিতে বাইক চালানো শুধু নিজের প্রাণহানি নয়, একটি পরিবারকে শোকে আচ্ছন্ন করে। মোটর বাইকারদের সচেতনতার পাশাপাশি তারা অসহায় মানুষের মানুষের মাঝে শীতবস্ত্র দিয়ে পাশে থেকে কাজ করে যাচ্ছেন।পাশাপাশি তারা অসহায় মানুষের পাশেও দাঁড়াতে চান।
আলোচনা সভা শেষে শীতবস্ত্র বিতরণ করা হয়। এবং র্যাফেল ড্র এর মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।