খানসামায় শীতার্তদের পাশে ডায়াবেটিস কল্যাণ সমিতি
দিনাজপুরের খানসামায় দুস্থ ও গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ডায়াবেটিস কল্যাণ সমিতি।
বৃহস্পতিবার (১২ জানুয়ারী) সন্ধ্যায় সুপার মার্কেটে নিজ কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ডায়াবেটিস কল্যাণ সমিতির সভাপতি রশিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদের সদস্য শরিফুল ইসলাম প্রধান ও সহ-সভাপতি শরিফুল ইসলাম স্বাধীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিভূতি সাহা।
এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মনি চন্দ্র দাস, সহ-সভাপতি মৃত্যুঞ্জয় রায়, কোষাধ্যক্ষ তাপস কুমার, প্রচার সম্পাদক আব্দুল মতিন, খানসামা প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসেন, খানসামা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানাসহ অত্র এলাকার এতিম, বিধবা, দুস্থ ও অসহায় সাধারণ মানুষ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় সোলজার রহমান।
সমিতির সভাপতি রশিদুল ইসলাম বলেন, হার কাঁপানো শীতে এ রকম শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। আমরা ডায়াবেটিস রোগীদের পাশাপাশি দুস্থ ও গরীব অসহায় মানুদের যে সংকটে কাজ করে থাকি।