ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

খানসামায় বই বিতরণ উৎসব

মাসুদ রানা
মাসুদ রানা
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

খানসামায় বই বিতরণ উৎসব

সারা দেশের ন্যায় দিনাজপুরের খানসামায় বই বিতরণ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বই বিতরণ উৎসব উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বিদ্যালয়ে সকল ছাত্র-ছাত্রীদের মাঝে সরকারি নতুন বই হাতে তুলে দেওয়া হয়।

রবিবার (১ জানুয়ারি ২০২৩) সকালে খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ৪টি শিক্ষা প্রতিষ্ঠান এই বই বিতরণের উৎসবের আয়োজন করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার মান-উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা শিক্ষা অফিসার এরশাদুল হক, খানসামা ডিগ্রি কলেজের ভারঃ অধ্যক্ষ সাইফুল ইসলাম, অত্র ৪ প্রতিষ্ঠানের প্রধানগণ।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দসহ অনেকে।

প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর প্রায় ২৯ হাজার বইয়ের সেটের চাহিদা রয়েছে তবে এখন পর্যন্ত ৫০ ভাগ বই এসে পৌঁছেছে।

মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানা যায়, এ বছর প্রায় ১৪ হাজার বইয়ের সেটের চাহিদা রয়েছে তবে এখন পর্যন্ত ৮০ ভাগ বই এসে পৌঁছেছে।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

খানসামায় বই বিতরণ উৎসব

প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৩

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত