বগুড়া আজিজুল কলেজ মাঠ থেকে লাশ উদ্ধার
আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ এর কমার্স ভবনের সামনের মাঠ থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে সদরথানা পুলিশ।
নিহত ব্যক্তির বয়স ৩২ বছর। এই বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার তদন্ত অফিসার বাবু কুমার সাহা।সকালে কলেজ মাঠে খেলার সময় শিক্ষার্থীরা একটি মরদেহ দেখতে পায় এবং পুলিশকে অবহত করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেন। নিহতের শরীরে প্রাথমিক অবস্থায় কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কিভাবে এবং কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানার জন্য মরদেহ ময়নাতদন্ত করতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় বের করতে পুলিশ দ্রুত কাজ করছে ।