খানসামায় জনপ্রতিনিধি ঐক্য ফোরামের সভা অনুষ্ঠিত
দিনাজপুরের খানসামা উপজেলার ইউপি সদস্য ও সদাস্যদের নিয়ে গঠিত জনপ্রতিনিধি ঐক্য ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পানি উন্নয়ন বোর্ড মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
জনপ্রতিনিধি ঐক্য ফোরামের সভাপতি বাবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে ৬ ইউনিয়নের জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জনপ্রতিনিধিগণ বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন।
অনুষ্ঠানে ফোরামের সভাপতি বাবুল ইসলাম বলেন, ভিজিডি কার্ড বিতরণে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা আমাদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত যাতে না হই সেজন্যে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন আমাদের দাবি থেকে পিছপা হব না। আমাদের সঠিক মূল্যায়ন যেন হয়, সেজন্য ঐকমত্য এ থাকব। অবমূল্যায়ন হলে যেখানে যেতে হয় সেখানেই যাব এবং একমতে থেকে প্রতিকার করব। আমরা একে অপরের পাশে থাকব।
অনুষ্ঠান শেষে ২১ সদস্যের আংশিক কমিটিকে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।