বিশিষ্ট নাগরিক প্রকৌশলী ম. এনামুল হক এর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ --বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন
২৫ ডিসেম্বর এক বিবৃতিতে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্তী গত ২৪ ডিসেম্বর ভোটাধিকার ও গণতন্ত্রের দাবিতে শাহাবাগে পথসভা করার সময় প্রকৌশলী ম. এনামুল হকের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে কমরেড শুভ্রাংশু চক্রবর্তী বলেন, বর্তমান ভোট ডাকাতির সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। দুর্নীতি,লুটপাটের মাধ্যমে দেশের সম্পদ বিদেশে পাচর করছে। সিন্ডিকেট,ব্যবসায়ীদের স্বার্থে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বোগতির মাধ্যমে জনজীবনে সীমাহীন দুর্ভোগ নামিয়ে এনেছে। এসবের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে গ্রেফতার, হামলা,দমন,পীড়ন চালাচ্ছে। জনগনের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে।
তিনি বলেন,দেশের একজন বিশিষ্ট নাগরিকের উপর এভাবে ন্যাক্কারজনক হামলা দেশের নূন্যতম মানবিক ও গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। তিনি অবিলম্বে হামলাকারীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেইসাথে তিনি জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানান।