খানসামায় ইউপি সদস্য ফোরামের সভাপতি বাবুল সা. সম্পাদক এনামুল
দিনাজপুরের খানসামা উপজেলার ইউপি সদস্য ও সদাস্যদের নিয়ে গঠিত হয়েছে জনপ্রতিনিধি ঐক্য ফোরাম।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার পানি উন্নয়ন বোর্ড মাঠে এ কমিটি গঠন করা হয়।
উপজেলার ইউপি সদস্যের সম্মতিক্রমে কোনো রকম ভোট ছাড়াই এই কমিটি গঠিত হয়। ২ নং ভেড়ভেড়ী ইউপি সদস্য মোজাহারুল ইসলাম বাবুল ইসলামকে সভাপতি ও ১ নং আলোকঝাড়ী ইউপির সদস্য মো.এনামুল হক'কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কার্যকারী কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত ফোরামের সভাপতি বাবুল ইসলাম বলেন, ভিজিডি কার্ড বিতরণে স্বেচ্ছাচারিতা ও অনিয়ম এবং আমরা আমাদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত যাতে না হই সেজন্যেই এই কমিটি গঠন করা হয়েছে।