ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

খানসামায় দুই সন্তানের জননী'র আত্মহত্যা

মাসুদ রানা
মাসুদ রানা
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

খানসামায় দুই সন্তানের জননী'র আত্মহত্যা

দিনাজপুরের খানসামায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রুবি আক্তার (২২) নামে এক দুই সন্তানের জননী।

রবিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার মধ্য আঙ্গারপাড়া ইউনিয়নের (পাটয়ারী পাড়ায়) গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ রুবি আক্তার ওই এলাকার নুর আমিনের স্ত্রী। তাদের বড় মেয়ে ফারিহা (৪) ও ১০ মাস বয়সের ছেলে নুর আলম রয়েছে।

নিহত রুবি আক্তার একই জেলার পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ এলাকার শালডাঙ্গা গ্রামের  সামছুল ইসলামের মেয়ে।

এ বিষয়ে স্থানীয় মেম্বার (ইউপি সদস্য) আবেদ আলী জানান, দুপুরে সাপুরীয়ার তাবিজ ঘিরে স্বামী-স্ত্রীর মধ্য কথা কাটাটিকে কেন্দ্র করে, অভিমান করে গলায় ফাঁস দেন রুবি আক্তার। পরে ঘটনাস্থলে গিয়ে আত্মহননকারীর শশুর হাবিবুর রহমান রুবি আক্তারের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

এ বিষয়ে নিহতের বাবা সামসুল ইসলাম ও চাচা তহিদুল ইসলাম এবং চাচী রোজিনা বেগম অভিযোগ করেন, আমার মেয়ে/ভাতিজী আত্মহত্যা করতে পারে না। মেরে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। থানায় অভিযোগ করা হয়েছে কি না সে ব্যাপারে জানতে চাইলে তারা বলেন, আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিব।

এই রিপোর্ট করা পর্যন্ত এ বিষয়ে খানসামা থানা পুলিশের একটি টীম ওসি (তদন্ত) মোঃ তাওহীদুল ইসলাম এর নেতৃত্ব ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

খানসামায় দুই সন্তানের জননী'র আত্মহত্যা

প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২২

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত