ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

শিশির ভেজা ভোর



শিশির ভেজা ভোর

উত্তরে বয় ঠান্ডা হাওয়া

নামছে বুঝি শীত, 

কনকনে শীত লাগলে গায়ে

গাইবো শীতের গীত।

সূর্য্যি মামা ঢাকা আছে

যায় না দেখা মুখ, 

কুয়াশা ভেদ করে উঠলে

মিষ্টি রোদে সুখ।

গাছের পাতা ঝরে পড়ে 

মর্মর যেনো রব,

পাতা ঝরা গাছ মনে হয়

মরে গেছে সব।

টাপুরটুপুর ঝরে শিশির 

যেনো বৃষ্টির রূপ,

জুবুথুবু সব পাখিরা

হয়ে আছে চুপ।

সূর্য উঠলে দূর হয়ে যায়  

শিশির ভেজা ভোর,

শীতের সকাল সদা টানে 

পাগল এই মন মোর।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬


শিশির ভেজা ভোর

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২২

featured Image

উত্তরে বয় ঠান্ডা হাওয়া

নামছে বুঝি শীত, 

কনকনে শীত লাগলে গায়ে

গাইবো শীতের গীত।

সূর্য্যি মামা ঢাকা আছে

যায় না দেখা মুখ, 

কুয়াশা ভেদ করে উঠলে

মিষ্টি রোদে সুখ।

গাছের পাতা ঝরে পড়ে 

মর্মর যেনো রব,

পাতা ঝরা গাছ মনে হয়

মরে গেছে সব।

টাপুরটুপুর ঝরে শিশির 

যেনো বৃষ্টির রূপ,

জুবুথুবু সব পাখিরা

হয়ে আছে চুপ।

সূর্য উঠলে দূর হয়ে যায়  

শিশির ভেজা ভোর,

শীতের সকাল সদা টানে 

পাগল এই মন মোর।


আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত