ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

খানসমায় ৫১ তম জাতীয় সমবায় দিবস-২০২২ পালিত

ভুবন সেন
ভুবন সেন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

খানসমায় ৫১ তম জাতীয় সমবায় দিবস-২০২২ পালিত

"বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন‘"এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় দিনাজপুরের খানসামা উপজেলায় ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য সমবায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউএনও রাশিদা আক্তারের সভাপতিত্বে ও খানসামা সিটিএস প্রতিনিধি সুব্রত দাসের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের  সভাপতি ও খানসামা ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সাইফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার হুমায়ুন কবীর,  উপজেলা সমবায় অফিসার মাহফুজার রহমান,সমাজসেবা অফিসার মাসুদা রানা ও সমবায়ীগণ।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

খানসমায় ৫১ তম জাতীয় সমবায় দিবস-২০২২ পালিত

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২২

featured Image

"বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন‘"এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় দিনাজপুরের খানসামা উপজেলায় ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য সমবায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউএনও রাশিদা আক্তারের সভাপতিত্বে ও খানসামা সিটিএস প্রতিনিধি সুব্রত দাসের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের  সভাপতি ও খানসামা ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সাইফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার হুমায়ুন কবীর,  উপজেলা সমবায় অফিসার মাহফুজার রহমান,সমাজসেবা অফিসার মাসুদা রানা ও সমবায়ীগণ।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত