ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

বিএনপি মুক্তিযুদ্ধ বিরোধীদের পুরষ্কৃত করছে আর আ'লীগ তাদের বিচার করেছে _আ ক ম মোজাম্মেল হক এমপি

ভুবন সেন
ভুবন সেন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিএনপি মুক্তিযুদ্ধ বিরোধীদের পুরষ্কৃত করছে আর আ'লীগ তাদের বিচার করেছে _আ ক ম মোজাম্মেল হক এমপি

বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. মোজাম্মেল হক এমপি বলেছেন, বিএনপি সরকার মুক্তিযুদ্ধ বিরোধীদের পুরষ্কৃত করছে 

আর আওয়ামী লীগ সরকার  তাদের বিচার করেছে। তারা বাংলাদেশে থাকলেও তাদের টান এখনও পাকিস্তানের প্রতি। বিএনপি বাংলাদেশকে মিনি পাকিস্তান বানাতে চেয়েছিল কিন্তু বাংলাদেশের জনগণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা কখনো হতে দিবে না। বঙ্গবন্ধুর বাংলাদেশ কে নিয়ে ষড়যন্ত্রকারীদের আর কোন ছাড় নয়।

সোমবার দিনাজপুরের চিরিরবন্দর আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী ও দলীয় নেতা-কর্মীদের সমাবেশে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শুধু তাই নয়, বাংলাদেশ এখন পৃথিবীর মধ্যে রোল মডেল৷ বঙ্গবন্ধু কন্যার হাত ধরেই বহিঃবিশ্বে বাংলাদেশ এখন প্রশংসা কুড়াচ্ছে।

এর আগে আমেনা-বাকী ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, শহীদ মোজাফফর হাউসের ভিত্তি প্রস্থর স্থাপন, বিজয় একাত্তর গণগ্রন্থাগারের ভিত্তি স্থাপন করেন মুক্তিযোদ্ধা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. মোজাম্মেল হক।

এবি ফাউন্ডেশন ও আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.এম আমজাদ হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার,এমপি, জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

বিএনপি মুক্তিযুদ্ধ বিরোধীদের পুরষ্কৃত করছে আর আ'লীগ তাদের বিচার করেছে _আ ক ম মোজাম্মেল হক এমপি

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২২

featured Image

বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. মোজাম্মেল হক এমপি বলেছেন, বিএনপি সরকার মুক্তিযুদ্ধ বিরোধীদের পুরষ্কৃত করছে 

আর আওয়ামী লীগ সরকার  তাদের বিচার করেছে। তারা বাংলাদেশে থাকলেও তাদের টান এখনও পাকিস্তানের প্রতি। বিএনপি বাংলাদেশকে মিনি পাকিস্তান বানাতে চেয়েছিল কিন্তু বাংলাদেশের জনগণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা কখনো হতে দিবে না। বঙ্গবন্ধুর বাংলাদেশ কে নিয়ে ষড়যন্ত্রকারীদের আর কোন ছাড় নয়।

সোমবার দিনাজপুরের চিরিরবন্দর আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী ও দলীয় নেতা-কর্মীদের সমাবেশে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শুধু তাই নয়, বাংলাদেশ এখন পৃথিবীর মধ্যে রোল মডেল৷ বঙ্গবন্ধু কন্যার হাত ধরেই বহিঃবিশ্বে বাংলাদেশ এখন প্রশংসা কুড়াচ্ছে।

এর আগে আমেনা-বাকী ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, শহীদ মোজাফফর হাউসের ভিত্তি প্রস্থর স্থাপন, বিজয় একাত্তর গণগ্রন্থাগারের ভিত্তি স্থাপন করেন মুক্তিযোদ্ধা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. মোজাম্মেল হক।

এবি ফাউন্ডেশন ও আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.এম আমজাদ হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার,এমপি, জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত