ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

খানসামায় বাঁশ-বেতের দোলনা তৈরী করেই চলছে সিরাজুলের সংসার

ভুবন সেন
ভুবন সেন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

খানসামায় বাঁশ-বেতের দোলনা তৈরী করেই চলছে সিরাজুলের সংসার

দিনাজপুর জেলার  খানসামা উপজেলায় শিশুদের দোলনা তৈরী করে চলছে সিরাজুল ইসলাম ও তার তিন ছেলে। বাশ, প্লাস্টিকের ফিতা ও পেরেক দিয়ে তৈরী এসব দোলনা উপজেলার মানুষের চাহিদা মিটিয়ে যাচ্ছে  দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও , রংপুর সহ উত্তরবঙ্গের  কয়েকটি জেলায়।

প্রায় ৩৫ বছর ধরে উপজেলার ৬ নং গোয়ালডিহি ইউনিয়নের পুলহাট বাজরের  বাসিন্দা সিরাজুল ও তার ছেলেরা মিলে এই কাজ করেই জীবীকা নির্বাহ করছেন। এতে স্বচ্ছলতা ফিরে এসে পরিবারে।

বর্তমানে আকার অনুযায়ী ছোট দোলনা ২০০, মাঝারি ২৫০ ও বড় আকারের দোলনা বিক্রি হচ্ছে ৩০০ টাকা করে। তবে সবকিছুর দাম বৃদ্ধি পাওয়ায় আগের তুলনায় লাভ অনেকটাই কমে গেছে বলে জানান তারা। 

সিরাজুল ইসলাম বলেন, ১৯৯০ সাল থেকে দোলনা তৈরীর কাজ করে সংসার চালাচ্ছি। অনেক জায়গায় এসব দোলনা রপ্তানি করি। এখন আমার ছেলেরা সহ পরিবারের সকলে মিলে এই কাজ করছি। 

তিনি আরও বলেন, বাবার কাছে শিখে আমিও প্রায় ২০ বছর ধরে দোলনা তৈরীর কাজ করছি। বর্তমানে সবকিছুর দাম বৃদ্ধি পাওয়ায় আগের তুলনায় অনেকটা লাভ কমে এসেছে। 

৬ নং গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, দোলনা শিল্পীরা অনেক বছর ধরে এই শিল্পটির কাজ করে যাচ্ছে। অতীত ঐতিহ্যকে টিকিয়ে রাখতে তাদের এই কাজ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। যদি ভবিষ্যতে তারা সরকারী কোনো সহায়তা পায় তাহলে তাদের এই শিল্পটি আরও বৃহৎ পরিসরে হবে এবং দেশ ও দশের উন্নয়নে ভুমিকা রাখবে। 

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

খানসামায় বাঁশ-বেতের দোলনা তৈরী করেই চলছে সিরাজুলের সংসার

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২২

featured Image

দিনাজপুর জেলার  খানসামা উপজেলায় শিশুদের দোলনা তৈরী করে চলছে সিরাজুল ইসলাম ও তার তিন ছেলে। বাশ, প্লাস্টিকের ফিতা ও পেরেক দিয়ে তৈরী এসব দোলনা উপজেলার মানুষের চাহিদা মিটিয়ে যাচ্ছে  দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও , রংপুর সহ উত্তরবঙ্গের  কয়েকটি জেলায়।

প্রায় ৩৫ বছর ধরে উপজেলার ৬ নং গোয়ালডিহি ইউনিয়নের পুলহাট বাজরের  বাসিন্দা সিরাজুল ও তার ছেলেরা মিলে এই কাজ করেই জীবীকা নির্বাহ করছেন। এতে স্বচ্ছলতা ফিরে এসে পরিবারে।

বর্তমানে আকার অনুযায়ী ছোট দোলনা ২০০, মাঝারি ২৫০ ও বড় আকারের দোলনা বিক্রি হচ্ছে ৩০০ টাকা করে। তবে সবকিছুর দাম বৃদ্ধি পাওয়ায় আগের তুলনায় লাভ অনেকটাই কমে গেছে বলে জানান তারা। 

সিরাজুল ইসলাম বলেন, ১৯৯০ সাল থেকে দোলনা তৈরীর কাজ করে সংসার চালাচ্ছি। অনেক জায়গায় এসব দোলনা রপ্তানি করি। এখন আমার ছেলেরা সহ পরিবারের সকলে মিলে এই কাজ করছি। 

তিনি আরও বলেন, বাবার কাছে শিখে আমিও প্রায় ২০ বছর ধরে দোলনা তৈরীর কাজ করছি। বর্তমানে সবকিছুর দাম বৃদ্ধি পাওয়ায় আগের তুলনায় অনেকটা লাভ কমে এসেছে। 

৬ নং গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, দোলনা শিল্পীরা অনেক বছর ধরে এই শিল্পটির কাজ করে যাচ্ছে। অতীত ঐতিহ্যকে টিকিয়ে রাখতে তাদের এই কাজ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। যদি ভবিষ্যতে তারা সরকারী কোনো সহায়তা পায় তাহলে তাদের এই শিল্পটি আরও বৃহৎ পরিসরে হবে এবং দেশ ও দশের উন্নয়নে ভুমিকা রাখবে। 

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত