ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

কবিতা: মাতাপিতা পরম ধন



কবিতা: মাতাপিতা পরম ধন

এতো খোঁজাখুঁজি তবুও

আপন কেহ নয়,

মাতাপিতাই বড়ো আপন

প্রীতি দিয়ে রয়।

সকল প্রীতির ভাটা আছে

হয়ে যাবে শেষ, 

মায়ে বাপের আদরস্নেহ 

অটুট থাকে বেশ।

বয়স বাড়লে তাঁদের ঘটে

কর্মশক্তির ক্ষয়, 

সেবা যত্ন করে তাঁদের 

দুঃখ করো জয়।

মাতাপিতার সেবা করা

হোক সন্তানের পণ,

তাঁদের মনে কষ্ট দিলে

খোদা বেজার হন,

বাবা মায়ের দোয়া হলো

সবচে' বড়ো ধন,

এমন ধনে ধন্য সন্তান 

সুখে কাটে ক্ষণ।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬


কবিতা: মাতাপিতা পরম ধন

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২২

featured Image

এতো খোঁজাখুঁজি তবুও

আপন কেহ নয়,

মাতাপিতাই বড়ো আপন

প্রীতি দিয়ে রয়।

সকল প্রীতির ভাটা আছে

হয়ে যাবে শেষ, 

মায়ে বাপের আদরস্নেহ 

অটুট থাকে বেশ।

বয়স বাড়লে তাঁদের ঘটে

কর্মশক্তির ক্ষয়, 

সেবা যত্ন করে তাঁদের 

দুঃখ করো জয়।

মাতাপিতার সেবা করা

হোক সন্তানের পণ,

তাঁদের মনে কষ্ট দিলে

খোদা বেজার হন,

বাবা মায়ের দোয়া হলো

সবচে' বড়ো ধন,

এমন ধনে ধন্য সন্তান 

সুখে কাটে ক্ষণ।


আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত