ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

জেলা পরিষদ নির্বাচনের ব্যানার পোস্টারে ছেয়ে গেছে খানসামা

ভুবন সেন
ভুবন সেন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জেলা পরিষদ নির্বাচনের ব্যানার পোস্টারে ছেয়ে গেছে খানসামা

দিনাজপুরের খানসামা উপজেলায় শেষ মুহূর্তে জমে উঠেছে জেলা পরিষদ নির্বাচনের সদস্য পদে প্রচারণা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ ও ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রার্থনা করছেন ও নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনের পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও গুরুত্বপূর্ণ হাট-বাজারগুলো। প্রার্থীরা ভোটারদের সাথে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। সাথে চলছে চায়ের আড্ডা ও ভুড়িভোজ। এতে জমে উঠেছে প্রচারণা। কে হচ্ছেন জয়ী তা নিয়ে চলছে আলোচনা।

খোঁজ নিয়ে জানা যায়, প্রার্থীদের অনেকে নিজ দলের আদর্শের সঙ্গে যুক্ত ব্যক্তি ও ভোট প্রাপ্তির আশায় ব্যক্তিগত সম্পর্ক ঝালাই করে নিচ্ছেন। অন্যদিকে জেলা পরিষদের এ ভোট জনসাধারণের মাঝেও আলোচনার ঝড় তুলেছে। আলোচনায় স্থান পাচ্ছে প্রার্থীদের অতীত রাজনৈতিক কর্মকান্ড, ব্যক্তিত্ব ও পারিবারিক ইতিহাস।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এই নির্বাচনে খানসামা উপজেলা ৩নং ওয়ার্ড থেকে সদস্য পদে বৈদ্যুতিক পাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আকবর আলী শাহয়ের নাতি শাহরিয়ার জামান শাহ নিপুণ,তালা প্রতীকে বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ আজিজুর রহমান, টিউবওয়েল প্রতীকে সাংবাদিক ও ঠিকাদার মোছাঃ সারমিন রহমান।

এছাড়াও খানসামা, বীরগঞ্জ ও কাহারোল উপজেলা মিলে মহিলা সংরক্ষিত আসন-১ এ ফুটবল প্রতীকে শাহানাজ পারভীন ও টেলিফোন প্রতীকে মীরা মাহবুব নির্বাচনে লড়ছেন।

জানা যায়, এবার খানসামা উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুম ভোটকেন্দ্রে ৮১ জন ভোটার ইভিএমের মাধ্যমে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

জেলা পরিষদ নির্বাচনের ব্যানার পোস্টারে ছেয়ে গেছে খানসামা

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২২

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত