দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে আলোচনার শীর্ষে শাহরিয়ার জামান শাহ্ নিপুণ
আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনাজপুর জেলা পরিষদের নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে ইতি মধ্য তোড়জোর দেখা যাচ্ছে প্রার্থীদের মধ্যে। তবে দিনাজপুরের খানসামা উপজেলায় অন্যান্য সদস্য প্রার্থীদের থেকে আলোচনার শীর্ষে রয়েছে সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আকবর আলী শাহ্ এর নাতি ও জমির উদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহরিয়ার জামান শাহ্ নিপুণ।
এলাকার সচেতন ও অভিজ্ঞ মহলের ধারনা খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান হচ্ছে নিপুন শাহ্। এবার জেলা পরিষদ নির্বাচনে তিনি বিপুল ভোটে সদস্য প্রার্থী হিসাবে নির্বাচিত হবেন। অন্য প্রার্থীদের থেকে ইতিমধ্যে তিনি দলমত নির্বিশেষে সকলের আলোচনার শীর্ষে রয়েছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এই জেলা পরিষদ নির্বাচনে খানসামা উপজেলার ৩নং ওয়ার্ড থেকে সদস্য পদে তিন জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তারা হলেন, বৈদ্যুতিক পাখা প্রতীকে- শাহরিয়ার জামান শাহ্ নিপুণ,তালা প্রতীকে-আজিজুর রহমান ও টিউবওয়েল প্রতীকে সাংবাদিক মোছাঃ সারমিন রহমান চৌধুরী নুপুর নাহার (তাজ)।
এ বিষয়ে শাহরিয়ার জামান শাহ্ নিপুণ বলেন, আমি জেলা পরিষদের সদস্য প্রার্থী নির্বাচিত হলে সর্বদা জনগণের কল্যানে কাজ করে যাবো। আমি আশাবাদী আমার এলাকার ভোটারগণ আমাকে নির্বাচিত করবে।