ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

কোনো বাধাই বিএনপিকে থামিয়ে রাখতে পারবে না: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ভুবন সেন
ভুবন সেন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কোনো বাধাই বিএনপিকে থামিয়ে রাখতে পারবে না: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

কোনো বাধাই বিএনপির অন্দোলনকে থামিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বিএনপি একটি লিবারেল ডেমোক্রেটি পার্টি। তারা সংবিধানের বিধান মেনে রাজনীতি করে৷ সংসদে যাওয়ার জন্য নির্বাচন করে। এটা লিবারেল ডেমোক্রেসির একটা কর্মসূচি। 

শুক্রবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, বিএনপি বিশ্বাস করে কথা বলার স্বাধীনতা, লেখার স্বাধীনতা, সভা, মিছিল সংগঠনের স্বাধীনতা। কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশে এখন গণতন্ত্র নেই। আগে আমরা বলতাম বাকি দলগুলো বলতো। এখন আওয়ামী লীগের সহযোগী দল জাপার প্রধান কাদের সাহেবও বলছেন দেশে এখন গণতন্ত্র নেই। একনায়কতন্ত্র চলছে।

সেই ক্ষেত্রে আজকে আমরা যারা গনতন্ত্রের জন্য সংগ্রাম ও লড়াই করছি, আমরা একাত্তরের  যে মূল আশা, আকাঙ্খা, স্বপ্ন দেখেছি তা বাস্তবায়ন করা। এবারে কোন বাধাই আমাদের আন্দোলনকে থামিয়ে রাখতে পারবে না।

এ সময় জেলা ও উপজেলার নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

কোনো বাধাই বিএনপিকে থামিয়ে রাখতে পারবে না: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২২

featured Image

কোনো বাধাই বিএনপির অন্দোলনকে থামিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বিএনপি একটি লিবারেল ডেমোক্রেটি পার্টি। তারা সংবিধানের বিধান মেনে রাজনীতি করে৷ সংসদে যাওয়ার জন্য নির্বাচন করে। এটা লিবারেল ডেমোক্রেসির একটা কর্মসূচি। 

শুক্রবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, বিএনপি বিশ্বাস করে কথা বলার স্বাধীনতা, লেখার স্বাধীনতা, সভা, মিছিল সংগঠনের স্বাধীনতা। কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশে এখন গণতন্ত্র নেই। আগে আমরা বলতাম বাকি দলগুলো বলতো। এখন আওয়ামী লীগের সহযোগী দল জাপার প্রধান কাদের সাহেবও বলছেন দেশে এখন গণতন্ত্র নেই। একনায়কতন্ত্র চলছে।

সেই ক্ষেত্রে আজকে আমরা যারা গনতন্ত্রের জন্য সংগ্রাম ও লড়াই করছি, আমরা একাত্তরের  যে মূল আশা, আকাঙ্খা, স্বপ্ন দেখেছি তা বাস্তবায়ন করা। এবারে কোন বাধাই আমাদের আন্দোলনকে থামিয়ে রাখতে পারবে না।

এ সময় জেলা ও উপজেলার নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত