ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠ করা সম্ভব নয়- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ভুবন সেন
ভুবন সেন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দলীয় সরকারের অধীনে কোন  নির্বাচন সুষ্ঠ করা সম্ভব নয়- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দলীয় সরকারের অধীনে কোন  নির্বাচন সুষ্ঠ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।  মির্জা ফখরুল বলেন, এবার একটি জাতীয় সংসদের উপ-নির্বাচনে সর্বশক্তি প্রয়োগ করেও সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ নির্বাচন কমিশন। সে কারণে নিজেরাই নির্বাচন বন্ধ করতে বাধ্য হলো। এর মধ্যদিয়ে আমাদের কথার সত্যতা প্রমাণিত হলো যে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হওয়া সম্ভব নয়। এর মধ্যদিয়ে আরও এটি বার্তা এলো যে নির্বাচন কমিশনের চেয়ে নির্বাচনকালীন সরকার গুরুত্বপূর্ণ।  তিনি বলেন, দেশের স্বার্থে বর্তমান সরকারকে হটিয়ে নতুন সরকার ব্যবস্থা প্রয়োজন। এজন্য আমরা আন্দোলন শুরু করেছি। চট্টগ্রামে হয়েছে। প্রতি বিভাগে আন্দোলনের মাধ্যমে দ্রুত এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য হবে।  এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সহ-সভাপতি নুর করিমসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠ করা সম্ভব নয়- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২২

featured Image

দলীয় সরকারের অধীনে কোন  নির্বাচন সুষ্ঠ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।  মির্জা ফখরুল বলেন, এবার একটি জাতীয় সংসদের উপ-নির্বাচনে সর্বশক্তি প্রয়োগ করেও সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ নির্বাচন কমিশন। সে কারণে নিজেরাই নির্বাচন বন্ধ করতে বাধ্য হলো। এর মধ্যদিয়ে আমাদের কথার সত্যতা প্রমাণিত হলো যে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হওয়া সম্ভব নয়। এর মধ্যদিয়ে আরও এটি বার্তা এলো যে নির্বাচন কমিশনের চেয়ে নির্বাচনকালীন সরকার গুরুত্বপূর্ণ।  তিনি বলেন, দেশের স্বার্থে বর্তমান সরকারকে হটিয়ে নতুন সরকার ব্যবস্থা প্রয়োজন। এজন্য আমরা আন্দোলন শুরু করেছি। চট্টগ্রামে হয়েছে। প্রতি বিভাগে আন্দোলনের মাধ্যমে দ্রুত এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য হবে।  এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সহ-সভাপতি নুর করিমসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত