ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

খানসামায় আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন;সভাপতি সাইফুল ইসলাম; সা.সম্পাদক লায়ন চৌধুরী

 জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশষে দীর্ঘ ১০ বছর পর খানসামা উপজেলা আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১১ (অক্টোবর) বিকেলে অত্যন্ত আনন্দঘন পরিবেশে ও কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে পাকেরহাট প্রস্তাবিত শিশুপার্কে উপজেলা আওয়ামী লীগের বিদায়ী (ভারপ্রাপ্ত) সভাপতি মোস্তফা আহমেদ শাহ্ এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের বিদায়ী সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়নের সঞ্চালনায় প্রথম অধিবেশন শেষে পাকেরহাট সরকারি কলেজ প্রাঙ্গনে দ্বিতীয় অধিবেশনের মধ্য দিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে রাত ১১টায় খানসামা ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সাইফুল ইসলামকে সভাপতি ও খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন কে সাধারণ সম্পাদক ঘোষণা করেন কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
সম্মেলনে এই সময় সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া আরও ১০ সদস্যের নাম ঘোষণা দেন কেন্দ্রীয় কমিটির সদস্যগণ।
তারা হলেন, সহ-সভাপতি-শেখ রফিকুল ইসলাম,আইনুল হক শাহ,রত্ন কুমার রায় (রতন বিএসসি) ও আমিনুল ইসলাম।
যুগ্ম সাধারণ সম্পাদক,আনোয়ার হোসেন রানা,ধীমান চন্দ্র দাস,সাংগঠনিক সম্পাদক মনজিল আফরোজ পারভীন,দপ্তর সম্পাদক প্রমথ রায়,আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শামসুর রহমান পারভেজ ও সদস্য মোস্তফা আহমেদ শাহ্।

সম্মেলনটি উদ্বোধন করেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান ফিজার এমপি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব আবুল হাসান মাহমুদ আলী এমপি।

বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য এড. হোসনে আরা লুৎফা ডালিয়া, এড. সফুরা বেগম রুমি ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম চৌধুরী।

এই সম্মেলনটি দীর্ঘ দিন পর হওয়ায় ও প্রার্থীর সংখ্যা বেশি হওয়ার কারণে সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় পাকেরহাটে লোকে লোকারণ্য এবং নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দের জোয়ার বইতে দেখা গেছে।

উল্লেখ্য, ২০১২ সালের ১২ ডিসেম্বর ৩ বছরের জন্য নির্বাচনের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন হয়েছিল। এতে শাহ্ আব্দুর জব্বার হেডমাস্টার কে সভাপতি এবং সফিউল আযম চৌধুরী লায়ন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছিল।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

খানসামায় আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন;সভাপতি সাইফুল ইসলাম; সা.সম্পাদক লায়ন চৌধুরী

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২২

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত