টেপা নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ১ জন নিখোঁজ
দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলায় আজ বিকাল ৩ ঘটিকায় বীরগঞ্জের ঢেপা নদীতে আনন্দ-উল্লাসের মাধ্যমে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন দিতে যায় হাজারো ভক্তবৃন্দ। এরইমধ্যে প্রতিমা বিসর্জন দেওয়ার সময় শ্রী ধনঞ্জয়( ১৭) নামে একজন নদীতে নিখোঁজ হয়ে যায়।
বীরগঞ্জ পৌর শহরের ৭ নং ওয়ার্ড হরিবাসর পাড়া মন্দিরের দূর্গা পূজার প্রতিমা ৬ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে ঢেপা নদীতে বিসর্জন করতে আসে ভক্তরা। এ সময় যুবকটিও পানিতে তলিয়ে যায়।
৭ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর বনমালী রায় জানায়,পানিতে ডুবে যাওয়া যুবক হরিবাসর পাড়ার মধু চন্দ্র রায়ের পুত্র ধনঞ্জয় রায় (১৭)। তাৎক্ষণিক পরিবারের লোকজন ও এলাকাবাসী খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে বীরগঞ্জ থানা ও ফায়ার সার্ভিসের সংবাদ দেয়। স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসসহ অনেকে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানা পুলিশ ।
অন্যদিকে রংপুর ডুবারুকে ফোন দিলে তিনারা বীরগঞ্জ উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের একটি ডুবারু টিম।