ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার -৩

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার -৩

বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলা  ডিবি পুলিশ এর মাদকবিরোধী অভিযানে ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারি গ্রেফতার করেন বগুড়া ডিবি পুলিশ।

গতকাল ০২ অক্টোবর(রবিবার) ৯.৩০ ঘটিকার দিকে ডিবি বগুড়ার এক ইউনিট শিবগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত  মহাস্থান গরুর হাট সংলগ্ন মোঃ শাহিন আলম(৩২), পিতা-মোঃ আজাহার আলী, গ্রাম-বুলুরচর, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়া এর খাবার রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করে ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয় । 

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন- বগুড়া জেলা সদর উপজেলার অন্তর্ভুক্ত মধুমাঝিড়া পাড়ার মোঃ সাইফুল ইসলাম এর ছেলে মোঃ সাব্বির শেখ(২৭), এবং একই এলাকার মোঃ আব্দুল হান্নানের ছেলে মোঃ শরিফুল ইসলাম (২৫), এবং গাবতলী উপজেলার ধর্মগাছা পশ্চিমপাড়া গ্রামের মৃত খলিল প্রাং এর ছেলে মোঃ জনি ইসলাম প্রাং (৩১)।

গ্রেফতারকৃত ০২নং আসামী শরিফুল ইসলাম (২৫) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০১ টি এবং ০৩ নং আসামী জনি ইসলাম প্রাং (৩১) এর বিরুদ্ধে ০১ টি পূর্ব মামলা আছে।

 বগুড়া ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ বলেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুনজুরুল আলম বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বগুড়া শিবগঞ্জ থানায় মামলা রুজু পূর্বক আজ দুপুরের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বগুড়া ডিবি পুলিশের ইউনিট‌ আমাদের জানান সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার -৩

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২২

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত