খানসামায় পুকুরের পানিতে গোসল করতে গিয়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু
দিনাজপুরের খানসামায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আব্দুল বাছেদ মেম্বার (৮৫)
মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুর ১.৩০ মিনিটে উপজেলার হোসেনপুর গ্রামের দামুশাহ্ পাড়ায় এই ঘটনা ঘটে। মৃত আব্দুল বাছেদ মেম্বার মরহুম খেসরু মোহাম্মদ এর প্রথম পুত্র।
প্রতক্ষ্যদর্শী সাথে কথা বলে জানা যায়, ৮৫ বছর বয়সী এই সাবেক ইউপি সদস্য বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পুকুরে ডুবে যায়। পরে আশেপাশের লোকজন টের পেয়ে তাঁকে উদ্ধার করে। স্থানীয় চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মৃতের ভাতিজা ও হোসেনপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আঃ মান্নান খান।