খানসামায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
আজ ২৮ সেপ্টেম্বর বুধবার খানসামা উপজেলার প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে । এবছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’। বিশ্বের বিভিন্ন দেশের জনগণকে নিজ-নিজ দেশের সব ধরনের তথ্য জানার অধিকারের বিষয়ে তাদের সচেতনতা বাড়াতে প্রতিবছর ২৮ অক্টোবর আন্তর্জাতিকভাবে এ দিবসটি পালন করা হয়। পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্যদিয়ে সরকারি ও বেসরকারি উদ্যোগে বুধবার ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০১৬ পালন করা হয়েছে।
সারাদেশের মানুষকে তথ্যের অধিকার বিষয়ে আরো সচেতন করতে খানসামা উপজেলায় তথ্য অফিসের সহায়তায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ, তথ্য অধিকারভিত্তিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
ইউএনও রাশিদা আক্তার এর সভাপতিত্বে ও প্রানী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবীর এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনজুরুল হক, কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, নির্বাচন কর্মকর্তা জিকুরুল হক, উপ সহকারী প্রকৌশলী শুশিতল গোবিন্দ দেব, সাংবাদিকবৃন্দ।