ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

প্রায় ৮ বছর পর নাগরপুরে প্রথম ইউনিয়ন আ.লীগ সম্মেলন অনুষ্ঠিত ; সভাপতি ফারুক-সম্পাদক উজ্জল

 টাঙ্গাইলের নাগরপুরে দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই সহবতপুর ইউনিয়ন আওয়ামী লীগ এর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে সহবতপুর কাজী মৌঃ মোঃ মোকাদ্দাস আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত এই ইউনিয়ন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আ.লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর -দেলদুয়ার) আসনের সংসদ সদস্য ও জেলা শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু এমপি। প্রায় ৮ বছর পর বহুল প্রতিক্ষিত নাগরপুর উপজেলার প্রথম এই ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় উপজেলা আ.লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে।

সহবতপুর ইউনিয়ন আ.লীগ সভাপতি নুরু সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় বিকেলে সম্মেলনের প্রথম অধিবেশন শেষে পরবর্তীতে ব্যালট-ভোটের মাধ্যমে নতুন সভাপতি মো: ফারুক হোসেন এবং মো: উজ্জল সরকার কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এতে উদ্বোধক ও প্রধান বক্তা হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ.লীগ সভাপতি মো: জাকিরুল ইসলাম উইলিয়াম ও সাধারণ সম্পাদক মো: কুদরত আলী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আ.লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রিয়াজ উদ্দিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক নাহার আহমেদ, সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা, জামিলুর রহমান খান মিরন, আ.লীগ কেন্দ্রীয় উপকমিটি সহ সম্পাদক ও টাঙ্গাইল জেলা আ.লীগ সিনিয়র সদস্য তারেক শামস খান হিমু, টাঙ্গাইল জেলা ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ইনসাফ আলী ওসমানী, সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. দাউদুল ইসলাম দাউদ, ডাকসু সাবেক সমাজ সেবা সম্পাদক কাজী এটি এম আনিসুর রহমান বুলবুল সহ আ.লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

প্রায় ৮ বছর পর নাগরপুরে প্রথম ইউনিয়ন আ.লীগ সম্মেলন অনুষ্ঠিত ; সভাপতি ফারুক-সম্পাদক উজ্জল

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২২

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত