ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

১৯৮ পিস ইয়াবাসহ ২ ছাত্রলীগ নেতা র‍্যাবের হাতে আটক

ভুবন সেন
ভুবন সেন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

১৯৮ পিস ইয়াবাসহ ২ ছাত্রলীগ নেতা র‍্যাবের হাতে আটক

 ঠাকুরগাঁও সদর উপজেলার ৫ নং বালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান ও মনোয়ার হোসেন ১৯৮ পিস ইয়াবাসহ র‍্যাব-১৩ হাতে আটক হয়েছেন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিক্তিতে বীরগঞ্জ উপজেলার পৌরশহরে ২ নং ওয়ার্ডে উল্লাস মোড়ে ঠাকুরগাঁওগামী মহাসড়ক  তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন, বালিয়া ইউনিয়নের বড় বালিয়া গ্রামের মজনুর রহমানের ছেলে হাসানুজ্জামান (২৩) ও কুমারপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে মনোয়ার হোসেন(২১)।

পরে র‌্যাব বাদী হয়ে বুধবার রাতে বীরগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

র‍্যাব ও মামলা সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী র‌্যাব-১৩, রংপুর এর একটি বিশেষ টিম বীরগঞ্জ পৌরশহরের ২ নং ওয়ার্ডের উল্লাস মোড়ে ঠাকুরগাঁওগামী মহাসড়কে হাসানুজ্জামান ও মনোয়ার হোসনকে আটক করে। 

এসময় তাদের তল্লাশি করে ১৯৮ পিস ইয়াবাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়। 

বীরগঞ্জ থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত দুইজনকে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজাহারুল ইসলাম জানান, কোন ছাত্রলীগ নেতার ব্যক্তিগত অপকর্মের দায় ছাত্রলীগ নিবে না। তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

১৯৮ পিস ইয়াবাসহ ২ ছাত্রলীগ নেতা র‍্যাবের হাতে আটক

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২২

featured Image

 ঠাকুরগাঁও সদর উপজেলার ৫ নং বালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান ও মনোয়ার হোসেন ১৯৮ পিস ইয়াবাসহ র‍্যাব-১৩ হাতে আটক হয়েছেন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিক্তিতে বীরগঞ্জ উপজেলার পৌরশহরে ২ নং ওয়ার্ডে উল্লাস মোড়ে ঠাকুরগাঁওগামী মহাসড়ক  তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন, বালিয়া ইউনিয়নের বড় বালিয়া গ্রামের মজনুর রহমানের ছেলে হাসানুজ্জামান (২৩) ও কুমারপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে মনোয়ার হোসেন(২১)।

পরে র‌্যাব বাদী হয়ে বুধবার রাতে বীরগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

র‍্যাব ও মামলা সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী র‌্যাব-১৩, রংপুর এর একটি বিশেষ টিম বীরগঞ্জ পৌরশহরের ২ নং ওয়ার্ডের উল্লাস মোড়ে ঠাকুরগাঁওগামী মহাসড়কে হাসানুজ্জামান ও মনোয়ার হোসনকে আটক করে। 

এসময় তাদের তল্লাশি করে ১৯৮ পিস ইয়াবাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়। 

বীরগঞ্জ থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত দুইজনকে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজাহারুল ইসলাম জানান, কোন ছাত্রলীগ নেতার ব্যক্তিগত অপকর্মের দায় ছাত্রলীগ নিবে না। তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত