ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

হঠাৎ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও দেখা মেলেনি শিক্ষক, শিক্ষার্থীর

ভুবন সেন
ভুবন সেন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হঠাৎ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও দেখা মেলেনি শিক্ষক, শিক্ষার্থীর

দীর্ঘদিন ধরে অভিযোগের কথা শুনে আজ বৃহস্পতিবার সকালে ১০টার দিকে দিনাজপুরের খানসামা উপজেলাধীন  চকসাকোয়া উচ্চ বিদ্যালয়ে স্কুল পরিদর্শনে যান খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) রাশিদা আক্তার।  গিয়ে দেখা মেলেনি কোনো শিক্ষক ও শিক্ষার্থীর। 

জানা যায়, এর আগে ও গত ১৮ সেপ্টেম্বর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ১৯ সেপ্টেম্বর ইউএনও ওই বিদ্যালয়ে পরিদর্শন করতে  যান। কিন্তু ওই সময় গিয়ে শুধু শিক্ষকদের দেখা পান, কিন্তু কোনো শিক্ষার্থীর দেখা পাননি তাঁরা। এতে শিক্ষার্থী হাজিরা খাতায় গত এক সপ্তাহ ধরে অনুপস্থিতি দেখতে পান পরিদর্শকেরা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বিদ্যালয়টি ১৯৯৯ সালে নিম্ন মাধ্যমিক এবং ২০০০ সালে মাধ্যমিক হিসেবে এমপিওভুক্ত হয়েছে। বর্তমানে এই বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী ১২ জন। এ ছাড়া ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী রয়েছে মাত্র ৫৭ জন।

এ বিষয়ে ইউএনও রাশিদা আক্তার বলেন, চকসাকোয়া উচ্চ বিদ্যালয় নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় লোকজনের অভিযোগ ছিল। এমন অভিযোগের ভিত্তিতে ওই বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দেখা যায় কোনো শিক্ষক ও শিক্ষার্থী নেই। যা মোটেও কাম্য নয়।

তিনি বলেন, তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক বলেন, ওই স্কুলের সার্বিক বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়েছে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহিদুল ইসলাম বুলেটের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে  তিনি ফোন রিসিভ করে ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন। 

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

হঠাৎ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও দেখা মেলেনি শিক্ষক, শিক্ষার্থীর

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২২

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত