ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

আদমদীঘিতে চাঁদা না দেওয়ায় কৃষকে জখম

আদমদীঘিতে চাঁদা না দেওয়ায় কৃষকে জখম

বগুড়া জেলা আদমদীঘি উপজেলায় চাঁদা না দেওয়ায় আব্দুর রহিম নামের এক কৃষককে মারপিট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার চাচাতো ভাই আলিম উদ্দিন বাদী হয়ে গত রবিবার বগুড়া জেলার বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতের বিচারক অনন্যা রায় মামলাটি আমলে নিয়ে বগুড়া পিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলো- উপজেলার নশরতপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মহসিন আলী (৩০), সাগর (২৫), ইমরান (২০), মহছেদ আলী (৪০), জাহিদ হোসেন (২০), দোস (২৬) ও আলমগীর (৩৫), হাসান (২৮), রাসেল (২৪), বকুল (৩৮), মহন আলী (২০), ফেরদৌস (৪০), আব্দুস সালাম (৪৫) ও সাইদুল হোসেন (৪৮)। 

মামলা সূত্রে জানান, মামলার বাদী আলিম উদ্দীনের চাচাতো ভাই আব্দুল রহিমের নিকট মহসিন আলীসহ অন্য আসামীরা ৩ লাখ টাকা চাঁদা দাবী করেন। চাঁদা দিতে নারাজ হ‌ওয়ায় আসামীরা আব্দুল রহিম ও তার পরিবারের সদস্যদের অপহরণ, খুন, জখম ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেয়। একপর্যায়ে চাঁদা না পাওয়ার ক্ষোভে গত ২ সেপ্টেম্বর সন্ধ্যায় আব্দুলের বাড়ীর জানালার থাই গ্লাস ভাংচুর করে লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি করেন। এরপর গত ১১ সেপ্টেম্বর রাত ৮টায় নশরতপুর বাজার থেকে বাড়িতে পৌঁছার সময় লক্ষীপুর আবছাগাড়িপাড়া এলাকায় তার পথরোধ করে চাাঁদাবাজরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারপিট করে জখম করেন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় আব্দুল রহিমকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এবং  অবস্থার অবনতি হওয়ার কারণে বগুড়া মেডিকেল কলেজ  হাসপাতালে ভর্তি করেন। এরপর রবিবার আলিম উদ্দীন বাদী হয়ে মহসিন আলীসহ ১৪ জনের নাম উল্লেখ করে কোর্টে মামলা দায়ের করেন। মামলার আসামী মহসিন আলীর সাথে কথা হলে তিনি মামলাটিকে মিথ্যা দাবি করেন।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

আদমদীঘিতে চাঁদা না দেওয়ায় কৃষকে জখম

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২২

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত