ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

খানসামায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

ভুবন সেন
ভুবন সেন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

খানসামায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

দিনাজপুর জেলার খানসামা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে  উপজেলার ৪ নং খামারপাড়া ইউপির ৮ নং ওয়ার্ড বালাপাড়া গ্রামের ডোমটারী আশ্রয়ণ প্রকল্প এলাকায় ঘটনাটি ঘটেছে। 

নিহত গৃহবধূ মুক্তা বানু (২৩) একই এলাকার ইজিবাইক চালক মনতাজুল ইসলামের স্ত্রী।

জানা যায়, রবিবার দুপুরে শয়নকক্ষের বারান্দার পাশে ইজিবাইক চার্জে দেন মনতাজুল ইসলাম। এরপরে নলকূপের পানি আনতে গিয়ে ইজিবাইকের সাথে পিলারে সিকল দিয়ে ইজিবাইক নিরাপত্তার জন্য তালা দিয়ে রাখে এবং সেই সিকল একটু ঝুলে থাকলে টিউবওয়েল এর পারে পানির স্পর্শ পায় এবং সেই লোহার সিকলে  বিদ্যূতায়িত হয়ে মাটিতে পড়ে যান তাঁর স্ত্রী মুক্তা বানু। পরে তাঁর পাশের বাড়ির এক মহিলা শব্দ শুনতে পেলে এগিয়ে আসলে মাটিতে লুটিয়ে পড়লে  চিৎকার- চেঁচামেচি করে এরপর  আশেপাশের লোকজন এগিয়ে আসে। এবং গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূ মুক্তা বানুকে মৃত ঘোষণা করেন। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শামসুদ্দোহা মুকুল। 

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

খানসামায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২২

featured Image

দিনাজপুর জেলার খানসামা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে  উপজেলার ৪ নং খামারপাড়া ইউপির ৮ নং ওয়ার্ড বালাপাড়া গ্রামের ডোমটারী আশ্রয়ণ প্রকল্প এলাকায় ঘটনাটি ঘটেছে। 

নিহত গৃহবধূ মুক্তা বানু (২৩) একই এলাকার ইজিবাইক চালক মনতাজুল ইসলামের স্ত্রী।

জানা যায়, রবিবার দুপুরে শয়নকক্ষের বারান্দার পাশে ইজিবাইক চার্জে দেন মনতাজুল ইসলাম। এরপরে নলকূপের পানি আনতে গিয়ে ইজিবাইকের সাথে পিলারে সিকল দিয়ে ইজিবাইক নিরাপত্তার জন্য তালা দিয়ে রাখে এবং সেই সিকল একটু ঝুলে থাকলে টিউবওয়েল এর পারে পানির স্পর্শ পায় এবং সেই লোহার সিকলে  বিদ্যূতায়িত হয়ে মাটিতে পড়ে যান তাঁর স্ত্রী মুক্তা বানু। পরে তাঁর পাশের বাড়ির এক মহিলা শব্দ শুনতে পেলে এগিয়ে আসলে মাটিতে লুটিয়ে পড়লে  চিৎকার- চেঁচামেচি করে এরপর  আশেপাশের লোকজন এগিয়ে আসে। এবং গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূ মুক্তা বানুকে মৃত ঘোষণা করেন। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শামসুদ্দোহা মুকুল। 

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত