ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

খানসামায় জমি নিয়ে বিরোধে ভাই ভাই মারামারি অতঃপর বড় ভাইয়ের মৃত্যু

ভুবন সেন
ভুবন সেন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

খানসামায় জমি নিয়ে বিরোধে ভাই ভাই মারামারি অতঃপর বড় ভাইয়ের মৃত্যু

 দিনাজপুরের খানসামায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ৩ নং আঙ্গারপাড়া ইউপির  গুন্দুশাহ পাড়ার বাসিন্দা আজিজার রহমান (৭০) মৃত্যু হয়। জানা যায় আপন ভাইয়ে ভাইয়ে মারামারি অতঃপর চিকিৎসাধীন অবস্থায় বড় ভাইয়ের মৃত্যু। 

মৃত আজিজার রহমান (৭০) মৃত সবির আলীর বড় ছেলে। মৃতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, ৪৩ শতক আবাদী  জমি নিয়ে ঐ এলাকার আজিজার রহমানের সাথে তাঁর আপন তিন ভাই মাসুদ করিম, আঃরহিম ও রেজাউল করিমের সাথে দ্বন্দ্বের জেরে গত ৬ সেপ্টেম্বর মারামারি হয়। এতে গুরুতর আহত অবস্থায় আজিজার রহমান (৭০), তাঁর ছেলে মোস্তাকিম ইসলাম (২৬) ও তাঁর স্ত্রী ছাবিয়া বেগম (৬৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (পাকেরহাট)-এ ভর্তি হন। অতঃপর চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৭ অক্টোবর) ভোরে মারা যায়। 

বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ওসি (তদন্ত) তাওহীদুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন ও লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য  এম আব্দুর রহিম মেডিকেল কলেজ  হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

খানসামায় জমি নিয়ে বিরোধে ভাই ভাই মারামারি অতঃপর বড় ভাইয়ের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২২

featured Image

 দিনাজপুরের খানসামায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ৩ নং আঙ্গারপাড়া ইউপির  গুন্দুশাহ পাড়ার বাসিন্দা আজিজার রহমান (৭০) মৃত্যু হয়। জানা যায় আপন ভাইয়ে ভাইয়ে মারামারি অতঃপর চিকিৎসাধীন অবস্থায় বড় ভাইয়ের মৃত্যু। 

মৃত আজিজার রহমান (৭০) মৃত সবির আলীর বড় ছেলে। মৃতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, ৪৩ শতক আবাদী  জমি নিয়ে ঐ এলাকার আজিজার রহমানের সাথে তাঁর আপন তিন ভাই মাসুদ করিম, আঃরহিম ও রেজাউল করিমের সাথে দ্বন্দ্বের জেরে গত ৬ সেপ্টেম্বর মারামারি হয়। এতে গুরুতর আহত অবস্থায় আজিজার রহমান (৭০), তাঁর ছেলে মোস্তাকিম ইসলাম (২৬) ও তাঁর স্ত্রী ছাবিয়া বেগম (৬৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (পাকেরহাট)-এ ভর্তি হন। অতঃপর চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৭ অক্টোবর) ভোরে মারা যায়। 

বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ওসি (তদন্ত) তাওহীদুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন ও লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য  এম আব্দুর রহিম মেডিকেল কলেজ  হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত