ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

অপো হত্যার ৪২ দিনেও আসামি গ্রেফতার না হওয়ায় দূর্গা উৎসব বর্জনের ঘোষনা

ভুবন সেন
ভুবন সেন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

অপো হত্যার ৪২ দিনেও  আসামি গ্রেফতার  না হওয়ায় দূর্গা উৎসব বর্জনের ঘোষনা

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন এই মহা উৎসব দূর্গাপূজা। এরই মধ্যে  চলছে ব্যাপক প্রস্তুতি। প্রসঙ্গত, গত ২৯ জুলাই শুক্রবার সন্ধ্যার দিকে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার পথে ধান ক্ষেতে দুই কন্যা সন্তানের জননী অপো রানী রায়ের লাশ বিবস্ত্র অবস্থায় পথচারীরা দেখতে পায়। পাশেই নিহতের সাথে ১০ বছরের মেয়ে বিপাশা রাণী রায়কে অজ্ঞান অবস্থায় দেখতে পায় ৷ পরে পথচারীরা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধারের পর সুরতহাল করে ময়নাতদন্তের জন্য দিনাজাপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এই হত্যার ৪২ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার করতে সক্ষম হয়নি প্রশাসন। তাই খানসামা উপজেলার ২ নং ভেড়ভেড়ী ইউনিয়নের কুমারপাড়ায় শারদীয় দূর্গা উৎসব বর্জনের ঘোষণা  দিয়েছেন  ভক্তবৃন্দরা।

বিষয়টি নিশ্চিত করেন,খানসামা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীমান দাস। তিনি বলেন, এ বছর কুমারপাড়ার ভক্তবৃন্দরা পূজা না করার আহবান জানিয়েছেন এবং তারা আমাদের পূজা উদযাপন পরিষদকে জানিয়েছেন অপো রানী হত্যা দীর্ঘদিন পেরিয়ে গেল, তবুও আমরা ন্যায্য বিচার পেলাম না আজ সাম্প্রদায়িকতা কথায় একাধিকবার বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেও কোনো কাজ হয়নি শুধুমাত্র আশ্বাস দেওয়া হচ্ছে কাজের কাজ কিছুই হচ্ছে না।আমরা জবাব চাই প্রশাসনের কাছে। এজন্যই আমরা এই মন্ডপে পূজা উদযাপন করব না । ন্যায্য বিচার না পাওয়া পর্যন্ত আমাদের শান্তি নেই। তাই প্রতিমাও তৈরি করিনি। 

আগামী ১ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। উপজেলার ১টি মন্দির বাদে ১৪৭টি মন্ডপে পূজা উদযাপন করবেন ভক্তবৃন্দরা।  প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা।উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীমান দাস বলেন, পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে দুর্গোৎসব পালনে মন্ডপে মন্ডপে সব ধরনের প্রস্তুতি নেওয়া হলেও। তবে এবারের দুর্গাপূজায় উৎসাহ উদ্দীপনা হবে না। কারণ অপো বালা হত্যাকান্ডে বিচার আমরা এখনো পাইনি। ফলে হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটি বেদনা কাজ করছে। সেই কারণেই হিন্দু সম্প্রদায়ের অনেকটা ভেঙ্গে পড়েছেন।এ খবর উপজেলায় ছড়িয়ে পড়লে রবিবার বিকালে কুমারপাড়া মন্ডপে ছুটে যান  উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, নির্বাহী অফিসার রাশিদা আক্তার, অফিসার ইনচার্জ  চিত্তরঞ্জন রায়,প্রাণী সম্পদ অফিসার হুমায়ুন কবির ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল মেম্বার ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ঐ এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা করেন।

এ বিষয়ে উক্ত সভায় ওসি চিত্তরঞ্জন রায় বলেন, মামলাটি পিবিআই তদন্তে রয়েছে। আমরাও চেষ্টা করতেছি যাতে প্রকৃত আসামীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।তবে আপনাদের ধৈর্য্য ধরতে হবে। আমাদের প্রতি বিশ্বাস রাখেন,অপো রানীর হত্যার বিচার অবশ্যই হবে।এরপর তিনি দূর্গা পূজা করার আহবান জানান।

সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন ও নির্বাহী অফিসার রাশিদা আক্তার তাদেরকে পূজা করার আহবান জানান এবং আসামি দ্রুত ধরা পড়বে বলেও আশ্বাস দেন।

এরপর উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন অপো রাণীর পরিবারের খোঁজ খবর নেন ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

অপো হত্যার ৪২ দিনেও আসামি গ্রেফতার না হওয়ায় দূর্গা উৎসব বর্জনের ঘোষনা

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২২

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত