ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

খানসামায় ব্র্যাক এর উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার ( ৮ সেপ্টেম্বর ) সকালে খানসামা উপজেলা পরিষদ হলরুমে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন । এছাড়াও উপস্থিত ছিলেন , মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাছানুর রহমান চৌধুরী এবং উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী,  ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির দিনাজপুর জেলার জেলা ব্যবস্থাপক উত্তম বিশ্বাস, খানসামা উপজেলা ব্র্যাকের অফিসার (সেলপ) মোঃ কামরুল হাসান, উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, স্থানীয় কাজী, মসজিদের ইমাম সহ সাংবাদিক ও এনজিও প্রতিনিধিবৃন্দ।

বক্তারা বাল্যবিবাহ হ্রাসকরণে চ্যালেঞ্জগুলি চিহ্নিত করা, ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণ করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকরী সমন্বিত উদ্যোগ গ্রহণ করা বিষয়ে আলোচনা করেন ।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

খানসামায় ব্র্যাক এর উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২২

featured Image

বৃহস্পতিবার ( ৮ সেপ্টেম্বর ) সকালে খানসামা উপজেলা পরিষদ হলরুমে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন । এছাড়াও উপস্থিত ছিলেন , মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাছানুর রহমান চৌধুরী এবং উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী,  ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির দিনাজপুর জেলার জেলা ব্যবস্থাপক উত্তম বিশ্বাস, খানসামা উপজেলা ব্র্যাকের অফিসার (সেলপ) মোঃ কামরুল হাসান, উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, স্থানীয় কাজী, মসজিদের ইমাম সহ সাংবাদিক ও এনজিও প্রতিনিধিবৃন্দ।

বক্তারা বাল্যবিবাহ হ্রাসকরণে চ্যালেঞ্জগুলি চিহ্নিত করা, ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণ করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকরী সমন্বিত উদ্যোগ গ্রহণ করা বিষয়ে আলোচনা করেন ।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত