ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

আল জাবির আহমেদ এর কবিতা : বুঝবে সেদিন খুজবে



আল জাবির আহমেদ এর কবিতা : বুঝবে সেদিন খুজবে

 

আল জাবির আহমেদ 

যেদিন আমার অভাব তোমায় জল ঝড়াবে চোখে 

সেদিন তুমি বুঝবে প্রিয় খুঁজবে সেদিন খুঁজবে,

যেদিন বনে ফুল ফুটিবে

কাশফুলেরা দোলবে দোলে

সেদিন তুমি বুঝবে 

খুঁজবে সেদিন খুঁজবে ।

যেই প্রভাতে গানের পাখি গাইবে যখন সুরে

ঝলমলে রোদ পড়বে যখন বাড়ান্দাটা জুড়ে ,

মন পুড়িবে সই গো তোমার 

ভাসবে চোখে স্মৃতির মিনার 

সেদিন তুমি বুঝবে ,

নিথর হয়ে দীর্ঘশ্বাসে 

খুঁজবে সেদিন খুঁজবে ।

শিউলি যখন ফুটবে বনে সখিরা সব ছুটবে 

যে যার সাথীর আদর যখন ইচ্ছে মতো লুটবে ,

সই গো তোমার প্রাণের মাঝে 

আমার কথা উঠবে 

খুঁজবে সেদিন খুঁজবে ,

কতই আপন ছিলাম আমি 

বুঝবে সেদিন বুঝবে।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬


আল জাবির আহমেদ এর কবিতা : বুঝবে সেদিন খুজবে

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২২

featured Image

 

আল জাবির আহমেদ 

যেদিন আমার অভাব তোমায় জল ঝড়াবে চোখে 

সেদিন তুমি বুঝবে প্রিয় খুঁজবে সেদিন খুঁজবে,

যেদিন বনে ফুল ফুটিবে

কাশফুলেরা দোলবে দোলে

সেদিন তুমি বুঝবে 

খুঁজবে সেদিন খুঁজবে ।

যেই প্রভাতে গানের পাখি গাইবে যখন সুরে

ঝলমলে রোদ পড়বে যখন বাড়ান্দাটা জুড়ে ,

মন পুড়িবে সই গো তোমার 

ভাসবে চোখে স্মৃতির মিনার 

সেদিন তুমি বুঝবে ,

নিথর হয়ে দীর্ঘশ্বাসে 

খুঁজবে সেদিন খুঁজবে ।

শিউলি যখন ফুটবে বনে সখিরা সব ছুটবে 

যে যার সাথীর আদর যখন ইচ্ছে মতো লুটবে ,

সই গো তোমার প্রাণের মাঝে 

আমার কথা উঠবে 

খুঁজবে সেদিন খুঁজবে ,

কতই আপন ছিলাম আমি 

বুঝবে সেদিন বুঝবে।


আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত