ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

মোহাম্মদ মুজিবুল হক এর কবিতা : সুখের নাগাল


সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মোহাম্মদ মুজিবুল হক এর কবিতা : সুখের নাগাল

সুখের জন্যে কতো জনে

লড়ছে দিবা যামী, 

সুখ পাখিটা সত্যি যেনো

সবার চেয়ে দামী। 

এহেন সুখের জন্য সবাই

করছে সদা দ্বন্দ্ব, 

দ্বন্দ্ব থেকে হচ্ছে বিবেক

স্বার্থ মোহে অন্ধ।

অন্ধ বিবেক করছে সদা

বিমুখ আপন জনে, 

মাতা পিতা ভগ্নি ভ্রাতা 

ফারাক সবার সনে।

সুখের খোঁজে মগ্ন থাকলে

দুঃখ দেয় যে নাড়া,

পরের হিতে করলে কর্ম 

সুখের পাবে সাড়া।

ভবের মাঝে সুখের সাড়া

নেই যে আত্ম সুখে, 

সুখ পাখিটা ধরতে পারবে

কাঁদলে পরের দুখে।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬


মোহাম্মদ মুজিবুল হক এর কবিতা : সুখের নাগাল

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২২

featured Image

সুখের জন্যে কতো জনে

লড়ছে দিবা যামী, 

সুখ পাখিটা সত্যি যেনো

সবার চেয়ে দামী। 

এহেন সুখের জন্য সবাই

করছে সদা দ্বন্দ্ব, 

দ্বন্দ্ব থেকে হচ্ছে বিবেক

স্বার্থ মোহে অন্ধ।

অন্ধ বিবেক করছে সদা

বিমুখ আপন জনে, 

মাতা পিতা ভগ্নি ভ্রাতা 

ফারাক সবার সনে।

সুখের খোঁজে মগ্ন থাকলে

দুঃখ দেয় যে নাড়া,

পরের হিতে করলে কর্ম 

সুখের পাবে সাড়া।

ভবের মাঝে সুখের সাড়া

নেই যে আত্ম সুখে, 

সুখ পাখিটা ধরতে পারবে

কাঁদলে পরের দুখে।


আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত