ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

মোঃ রায়হান ইসলাম এর কবিতা : তোমাকে দেখার সাধ অপূর্ণ

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মোঃ রায়হান ইসলাম এর কবিতা : তোমাকে দেখার সাধ অপূর্ণ

তোমাকে দেখার সাধ অপূর্ণ

মোঃ রায়হান ইসলাম

যত তোমাকে দেখি তোমাকে দেখার সাধ আমার অপূর্ণ

তুমি বসন্তের আগমনী বার্তায় উজ্জ্বল এক দৃশ্যের দৃষ্টিনন্দিত নক্ষত্র

আমি সীমাবদ্ধ, আমার সকল নিঃসঙ্গতায় তোমায় করেছি আবদ্ধ।

তুমি ভোরের উদীয়মান রবির আলোক রশ্মির মতো প্রোজ্জ্বল

আমি বাকরুদ্ধ, তোমার বোবা চাহনিতে, অত:পর

তোমার মায়াবী চোখের হরিণী মায়ার আলোকসজ্জায়।

তুমি সুবাসিত আলোড়ন প্রজাপতির ডানার মতো উদ্ভাসিত এই বসুধায়

আমি অবরুদ্ধ, তোমার ছল দৃষ্টিসীমানার মহা প্রাচীরে।

তুমি প্রকৃতির মৃত্তিকার উদ্যানের সুগন্ধ কখনো বকুল

আমি কারারুদ্ধ , তোমার ভালোবাসা হীনতার অসুখের অনলে পুড়ে।

তোমাকে দেখার অসুখের অনলে

আমার স্বেচ্ছায় মৃত্যু হোক , অতঃপর

মৃত্যু হোক প্রত্যেক সেকেন্ড, মিনিট, ঘন্টার , প্রতিটি মুহূর্তের !

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

মোঃ রায়হান ইসলাম এর কবিতা : তোমাকে দেখার সাধ অপূর্ণ

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২২

featured Image

তোমাকে দেখার সাধ অপূর্ণ

মোঃ রায়হান ইসলাম

যত তোমাকে দেখি তোমাকে দেখার সাধ আমার অপূর্ণ

তুমি বসন্তের আগমনী বার্তায় উজ্জ্বল এক দৃশ্যের দৃষ্টিনন্দিত নক্ষত্র

আমি সীমাবদ্ধ, আমার সকল নিঃসঙ্গতায় তোমায় করেছি আবদ্ধ।

যত তোমাকে দেখি তোমাকে দেখার সাধ আমার অপূর্ণ

তুমি ভোরের উদীয়মান রবির আলোক রশ্মির মতো প্রোজ্জ্বল

আমি বাকরুদ্ধ, তোমার বোবা চাহনিতে, অত:পর

তোমার মায়াবী চোখের হরিণী মায়ার আলোকসজ্জায়।

যত তোমাকে দেখি তোমাকে দেখার সাধ আমার অপূর্ণ

তুমি সুবাসিত আলোড়ন প্রজাপতির ডানার মতো উদ্ভাসিত এই বসুধায়

আমি অবরুদ্ধ, তোমার ছল দৃষ্টিসীমানার মহা প্রাচীরে।

যত তোমাকে দেখি তোমাকে দেখার সাধ আমার অপূর্ণ

তুমি প্রকৃতির মৃত্তিকার উদ্যানের সুগন্ধ কখনো বকুল

আমি কারারুদ্ধ , তোমার ভালোবাসা হীনতার অসুখের অনলে পুড়ে।

তোমাকে দেখার অসুখের অনলে

আমার স্বেচ্ছায় মৃত্যু হোক , অতঃপর

মৃত্যু হোক প্রত্যেক সেকেন্ড, মিনিট, ঘন্টার , প্রতিটি মুহূর্তের !

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত