খাগড়াছড়িতে এক সাথে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ
খাগড়াছড়ির রামগড়ের ফারজানা আক্তার নামে এক গৃহবধূ একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন।
১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দুপুরে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম দেন তিনি। জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে।
ওই গৃহবধু খাগড়াছড়ির রামগড় পৌরসভার ফেনীরকুল এলাকার বাসিন্দা আলমগীর হোসেনের স্ত্রী ।
ফারজানা আক্তার দীর্ঘদিন সাব-ফার্টিলিটিতে ভুগছিলেন। নবজাতকদের নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) রাখা রয়েছে।
নবজাতকদের পিতা আলমগীর হোসেন জানান, চিকিৎসকরা আমার স্ত্রীকে সব সময় চেকআপের মধ্যে রেখেছেন। আমি ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ। অস্ত্রোপচার করা চিকিৎসক ডা. রোকসানা বেগম স্বপ্না বলেন, আমার তত্বাবধানে চার শিশুর জন্ম হওয়ায় আমি খুবই খুশি। শিশুদের মা সুস্থ আছেন।