খানসামায় ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক অভিযানে জরিমানা
দিনাজপুরের খানসামায় স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে খানসামা উপজেলার পাকেরহাটের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ হাসান।এই অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. হাসানুর রহমান চৌধুরী, জুনিয়র কনসালটেন্ট ডা. রিজওয়ানুল কবির, মেডিকেল অফিসার ডা. আসিফ জাহান পিয়াস খান, স্যানিটারী ইন্সপেক্টর আবু তালেব সহ পুলিশ বাহিনীর সদস্য।এ সময় পূর্বের নির্দেশিত নিয়ম অনুযায়ী কোন প্রকার কাগজপত্র হালনাগাদ না করায় এবং বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি সন্তোষজনক না হওয়ায় লাইফ কেয়ার ক্লিনিককে ৬ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া সকল ডায়াগনস্টিক ও ক্লিনিককে ২০২২-২৩ সালের লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার নির্দেশ প্রদান করে সময় বেধে দেওয়া হয়।অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মারুফ হাসান বলেন, খানসামার জনসাধারণ যাতে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে সঠিক সেবা পায় তার জন্য মোবাইল কোর্টের এ ধরণের অভিযান এবং মনিটরিং চলমান থাকবে।