ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

মোঃ মাহবুব রহমানের কবিতা : বোন



মোঃ মাহবুব রহমানের কবিতা : বোন

বোন

মোঃ মাহবুর রহমান

বোন মানে পূর্ণ আদর

অশেষ ভালোবাসা,

বোন মানে খুনসুটি যে

সুখ সাগরে ভাসা৷

বোন মানে অটুট বাঁধন

ছিড়বে না কোনদিন,

বোন মানে হৃদয় জুড়ে

ভালোবাসার ঋণ৷

বোন মানে সুখের সাথী

দুঃখ এলেও তাই,

বোন মানে মায়ের ছায়া

তার তুলনা নাই৷

বোন মানে বট বৃক্ষ

সর্বক্ষণের ছায়া,

বোন মানে পুষে রাখা

অথৈ বুকে মায়া৷

বোন মানে শ্রদ্ধা স্নেহ

বিশাল এক খনি,

বোন মানে যত্নে রাখা

প্রাণের নয়ন মনি৷

বোন মানে শ্রেষ্ঠ পাওয়া

স্রষ্টার সেরা দান,

বোন মানে ভাগ্যে পাওয়া

উত্তম প্রতিদান৷

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬


মোঃ মাহবুব রহমানের কবিতা : বোন

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২২

featured Image

বোন

মোঃ মাহবুর রহমান

বোন মানে পূর্ণ আদর

অশেষ ভালোবাসা,

বোন মানে খুনসুটি যে

সুখ সাগরে ভাসা৷

বোন মানে অটুট বাঁধন

ছিড়বে না কোনদিন,

বোন মানে হৃদয় জুড়ে

ভালোবাসার ঋণ৷

বোন মানে সুখের সাথী

দুঃখ এলেও তাই,

বোন মানে মায়ের ছায়া

তার তুলনা নাই৷

বোন মানে বট বৃক্ষ

সর্বক্ষণের ছায়া,

বোন মানে পুষে রাখা

অথৈ বুকে মায়া৷

বোন মানে শ্রদ্ধা স্নেহ

বিশাল এক খনি,

বোন মানে যত্নে রাখা

প্রাণের নয়ন মনি৷

বোন মানে শ্রেষ্ঠ পাওয়া

স্রষ্টার সেরা দান,

বোন মানে ভাগ্যে পাওয়া

উত্তম প্রতিদান৷


আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত