ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

নাগরপুরে মোবাইল ফোনে ডেকে নিয়ে গরু ব্যবসায়ীকে হত্যা

টাঙ্গাইালের নাগরপুরে মোবাইল ফোনে ডেকে নিয়ে জুলহাস মিয়া (৩৮) নামের এক গরু ব্যবসায়ীকে হত্যা করেছে অজ্ঞাত দূর্বৃত্তরা। হত্যার পর তার মরদেহ বাড়ীর পাশে ডোবায় ফেলে যায়।নৃশংস এ হত্যাকান্ডটি ঘটে সোমবার রাতে নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের সারাংপুর উত্তর পাড়া গ্রামে । সে সারাংপুর গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে । পরদিন মঙ্গলবার পুলিশ ঘটনাস্থল থেকে মৃত জুলহাসের রক্তাক্ত লাশ উদ্বার করে। নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন ঘটনার সত্যাতা স্বীকার করেন। 

নিহতর গরু ব্যবসায়ী জুলহাসের স্ত্রী মারুফা বেগম জানান, সোমবার রাত ১১টার দিকে রাতের খাবার খেয়ে জুলহাস ঘুমের প্রস্ততি নেয়। এ সময় মোবাইল ফোন পেয়ে বাড়ী থেকে বের হয়ে যায় । তারপর আর রাতে বাড়ী ফেরেনি। পরদিন সকালে মৃতের স্বজরা  তার লাশ বাড়ীর পাশের ডোবায় পরে থাকতে দেখে। জুলহাসের মৃত্যুতে সারাংপুর গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, নিহতের লাশের প্রাথমিক সুরতহাল রিপোট শেষ করে ময়নাতদন্ত জন্য লাশ উদ্বার করে থানায় আনা হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

নাগরপুরে মোবাইল ফোনে ডেকে নিয়ে গরু ব্যবসায়ীকে হত্যা

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২২

featured Image

টাঙ্গাইালের নাগরপুরে মোবাইল ফোনে ডেকে নিয়ে জুলহাস মিয়া (৩৮) নামের এক গরু ব্যবসায়ীকে হত্যা করেছে অজ্ঞাত দূর্বৃত্তরা। হত্যার পর তার মরদেহ বাড়ীর পাশে ডোবায় ফেলে যায়।নৃশংস এ হত্যাকান্ডটি ঘটে সোমবার রাতে নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের সারাংপুর উত্তর পাড়া গ্রামে । সে সারাংপুর গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে । পরদিন মঙ্গলবার পুলিশ ঘটনাস্থল থেকে মৃত জুলহাসের রক্তাক্ত লাশ উদ্বার করে। নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন ঘটনার সত্যাতা স্বীকার করেন। 

নিহতর গরু ব্যবসায়ী জুলহাসের স্ত্রী মারুফা বেগম জানান, সোমবার রাত ১১টার দিকে রাতের খাবার খেয়ে জুলহাস ঘুমের প্রস্ততি নেয়। এ সময় মোবাইল ফোন পেয়ে বাড়ী থেকে বের হয়ে যায় । তারপর আর রাতে বাড়ী ফেরেনি। পরদিন সকালে মৃতের স্বজরা  তার লাশ বাড়ীর পাশের ডোবায় পরে থাকতে দেখে। জুলহাসের মৃত্যুতে সারাংপুর গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, নিহতের লাশের প্রাথমিক সুরতহাল রিপোট শেষ করে ময়নাতদন্ত জন্য লাশ উদ্বার করে থানায় আনা হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত